1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

শেরপুর পুলিশ লাইন্স একাডেমিতে (প্লেস) নবাগত প্রধান শিক্ষকের যোগদান ও ফুলেল অভ্যর্থনা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে
শেরপুর পুলিশ লাইন্স একাডেমিতে (প্লেস) নবাগত প্রধান শিক্ষকের যোগদান ও ফুলেল অভ্যর্থনা

মাহফুজুর রহমান সাইমন, শেরপুর প্রতিনিধি: শেরপুর পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস)-এর নবাগত প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মুহম্মদ হামিদুজ্জামান। বুধবার (০১ এপ্রিল) সকালে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে তিনি তাঁর নতুন কর্মস্থলে দায়িত্বভার গ্রহণ করেন।

ভব্যর্থনা ও মতবিনিময়

বুধবার সকাল ১০টায় নবাগত প্রধান শিক্ষক যোগদানের উদ্দেশ্যে পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে শেরপুর জেলার পুলিশ সুপার (এসপি) জনাব মোঃ কামরুল ইসলাম তাঁকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মিজানুর রহমান ভূঁঞাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। পরে পুলিশ সুপার মহোদয় নবাগত প্রধান শিক্ষকের সাথে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন।

পুলিশ সুপারের দিকনির্দেশনা

মতবিনিময়কালে পুলিশ সুপার জনাব মোঃ কামরুল ইসলাম ‘প্লেস’-এর শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের সৃজনশীল মেধা বিকাশে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি আশা প্রকাশ করেন যে, নতুন প্রধান শিক্ষকের বলিষ্ঠ নেতৃত্বে এই প্রতিষ্ঠানটি জেলায় একটি আদর্শ বিদ্যাপীঠ হিসেবে অনন্য উচ্চতায় পৌঁছাবে।

অভিজ্ঞ শিক্ষাবিদ জনাব মুহম্মদ হামিদুজ্জামান

জনাব মুহম্মদ হামিদুজ্জামান একজন অভিজ্ঞ ও বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে ১৯৯০ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং ১৯৯৪ সালে শিক্ষকতা পেশায় যোগ দেন। দীর্ঘ ৩১ বছর ১১ মাসের শিক্ষকতা জীবনে তিনি সর্বশেষ শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।

প্রতিষ্ঠানের সাফল্যের ধারা অব্যাহত রাখতে নবাগত প্রধান শিক্ষক সকলের সহযোগিতা কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট