1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

চাটখিলে তীব্র গ্যাস সংকট নিরসনের দাবিতে ভুক্তভোগী গ্রাহকদের মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে
চাটখিলে তীব্র গ্যাস সংকট নিরসনের দাবিতে ভুক্তভোগী গ্রাহকদের মানববন্ধন

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, চাটখিল (নোয়াখালী): নোয়াখালীর চাটখিল উপজেলায় দীর্ঘদিন ধরে চলমান তীব্র গ্যাস সংকট নিরসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। রোববার (৫ এপ্রিল) বিকেল ৫টায় চাটখিল বাজারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

এতে চাটখিল উপজেলা ও পৌরসভার সাধারণ গ্যাস গ্রাহকবৃন্দ এবং ‘গ্যাস-বিদ্যুৎ বিভ্রাট আন্দোলন কমিটি’র নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। চাটখিল উপজেলা গ্যাস-বিদ্যুৎ বিভ্রাট আন্দোলন কমিটির আহ্বায়ক সোহাগ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে শত শত ভুক্তভোগী গ্রাহক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, নিয়মিত বিল পরিশোধ করা সত্ত্বেও গ্যাস সরবরাহ না থাকায় রান্নাবান্না থেকে শুরু করে দৈনন্দিন জীবনযাত্রায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে রমজান মাসে এই সংকট প্রকট আকার ধারণ করেছে। অবিলম্বে এই সমস্যার স্থায়ী সমাধান না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

ভুক্তভোগীরা দীর্ঘদিনের এই গ্যাস সংকটে তাদের চরম দুর্ভোগের কথা তুলে ধরে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট