1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

নালিতাবাড়ীতে আইসিটি টিচার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন: শাহীন সভাপতি, কমল সাধারণ সম্পাদক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে
নালিতাবাড়ীতে আইসিটি টিচার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন: শাহীন সভাপতি, কমল সাধারণ সম্পাদক

আমিরুল ইসলাম, নালিতাবাড়ী (শেরপুর): শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মাধ্যমিক পর্যায়ের আইসিটি শিক্ষকদের সংগঠন ‘আইসিটি টিচার্স অ্যাসোসিয়েশন ২০২৬’-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মাহবুবুর রহমান শাহীন সভাপতি ও অরূপ দেবনাথ কমল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৩ এপ্রিল) নালিতাবাড়ী শহরের তারাগঞ্জ উত্তর বাজারস্থ ফরহাদ ক্যাডেট একাডেমিতে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটি শিক্ষকদের উপস্থিতিতে এক সভায় এই কমিটি গঠন করা হয়।

নব-নির্বাচিত কমিটির অন্য পদের মধ্যে কার্যকরী সভাপতি হিসেবে শাকাওয়াত হোসেন গালিব, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া, আসাদুজ্জামান সোহাগ ও শামসুল কবীর নির্বাচিত হয়েছেন। এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে শহীদুল্যাহ ও হুমায়ুন কবীর এবং কোষাধ্যক্ষ হিসেবে আমিনুল ইসলাম নির্বাচিত হন।

নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের প্রতিক্রিয়ায় জানান, সংগঠনকে আরও সক্রিয় করে আইসিটি শিক্ষকদের পেশাগত উন্নয়ন এবং শিক্ষকদের কল্যাণে তারা নিরলসভাবে কাজ করে যাবেন।

সভায় উপস্থিত আইসিটি শিক্ষকরা নতুন কমিটিকে পূর্ণ সমর্থন জানিয়ে সংগঠনের কার্যক্রম জোরদার করা, নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচি বাড়ানো এবং তরুণ শিক্ষকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার আহ্বান জানান। কমিটির নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট