1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

পঞ্চগড়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে শিক্ষক সমিতির নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে শিক্ষক সমিতির নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

মনজু হোসেন, পঞ্চগড়: পঞ্চগড় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইয়াকুব আলী মিঞার সঙ্গে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, পঞ্চগড় জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার (৫ এপ্রিল ২০২৬) দুপুরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতকালে শিক্ষক সমাজের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন:

  • সভাপতি: মো. আসাদুল্লাহ আজাদ

  • সাধারণ সম্পাদক: মো. কেরামত আলী

  • সিনিয়র সহ-সভাপতি: ইকবাল হোসেন

  • সিনিয়র যুগ্ম সম্পাদক: মাহাবুবুল আলম চপল

  • প্রচার সম্পাদক: শামীম আরা

  • তথ্য সম্পাদক: রুবাইয়া সুলতানা

সাক্ষাৎকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং জেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থার মান আরও উন্নত করতে একযোগে কাজ করার আহ্বান জানান।

উল্লেখ্য, গত ৩১ মার্চ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম তোতা ও সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ ভূঞার স্বাক্ষরে পঞ্চগড় জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট এই নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট