1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

শেরপুর-৩ আসনে ডিআইজি আতাউল কিবরিয়ার নির্বাচনী এলাকা পরিদর্শন ও ফোর্সদের গুরুত্বপূর্ণ ব্রিফিং

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে
শেরপুর-৩ আসনে ডিআইজি আতাউল কিবরিয়ার নির্বাচনী এলাকা পরিদর্শন ও ফোর্সদের গুরুত্বপূর্ণ ব্রিফিং

মাহফুজুর রহমান সাইমন, শেরপুর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে শেরপুর-৩ (শ্রীবরদী ও ঝিনাইগাতী) নির্বাচনী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটকেন্দ্রসমূহ সরজমিন পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি জনাব মোহাম্মদ আতাউল কিবরিয়া।

মঙ্গলবার (০৭ এপ্রিল) বেলা ১০টা ৩০ মিনিটে রেঞ্জ ডিআইজি ঝিনাইগাতী থানায় পৌঁছালে তাকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান শেরপুরের পুলিশ সুপার জনাব মো. কামরুল ইসলাম। পরে জেলা পুলিশের একটি চৌকস দল ডিআইজি মহোদয়কে ‘গার্ড অব অনার’ প্রদান করেন।

ফোর্সদের প্রতি বিশেষ দিকনির্দেশনা

নির্বাচনী আইনশৃঙ্খলা রক্ষার্থে মোতায়েনকৃত স্ট্রাইকিং ফোর্সদের উদ্দেশ্যে শ্রীবরদীর আয়েশা আইন উদ্দিন মহিলা কলেজ এবং ঝিনাইগাতীর আলহাজ্ব শফিউদ্দিন আহম্মদ কলেজে দুটি পৃথক ব্রিফিং প্রদান করেন ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া।

ব্রিফিংকালে তিনি আসন্ন নির্বাচনকে প্রভাবমুক্ত রাখার লক্ষ্যে জেলা পুলিশের নিরাপত্তা পরিকল্পনা এবং সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পুলিশ সদস্যদের মনোবল চাঙ্গা রাখতে তিনি বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং ডিউটি চলাকালীন সর্বোচ্চ সতর্ক থেকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

ভোটকেন্দ্র পরিদর্শন ও জননিরাপত্তা নিশ্চিতকরণ

ডিআইজি মহোদয় শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার সাধারণ ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলো সরজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি কাভারেজ এবং ভোটারদের যাতায়াতের নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। পরিদর্শনকালে তিনি স্থানীয় সাধারণ মানুষের সাথেও কথা বলেন এবং সবাইকে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আশ্বাস দেন।

উপস্থিত কর্মকর্তাবৃন্দ

পরিদর্শনকালে ডিআইজি মহোদয়ের সাথে আরও উপস্থিত ছিলেন:

  • জনাব মো. কামরুল ইসলাম, পুলিশ সুপার, শেরপুর।

  • জনাব মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)।

  • জনাব নাসরিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)।

  • জনাব আফসান-আল-আলম, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল)।

  • জনাব মো. পারভেজ আলম, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার-টু-ডিআইজি)।

  • জনাব আবদুল্লাহ আল মামুন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ)-সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট