1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
পলাশবাড়ীতে রাধা গোবিন্দ ও কালী মন্দির পরিদর্শন করলেন হিন্দু কল্যাণ ট্রাস্টের সচিব বাকেরগঞ্জে চেয়ারম্যান কাইউম খানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী “নিজেকে আধুনিক ও আপডেটেড রেখে জনগণের সেবা করতে হবে”: সারদাই আইজিপি বাঘায় উৎসবের আমেজে পহেলা বৈশাখ উদযাপনে প্রশাসনের ব্যাপক প্রস্তুতি রামগতিতে রাস্তার ঢালাই কাজে ব্যাপক অনিয়ম: এলাকাবাসীর বাধার মুখে কাজ বন্ধ রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠিত চাটখিলে পুলিশের বিশেষ অভিযান: ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নান্দাইলে জাইকার খাল খনন প্রকল্পে হরিলুট: ৬৭ লাখ টাকা অপচয়ের অভিযোগ কালিয়াকৈরে শেরপুরের চাল বোঝাই ট্রাক ছিনতাই: চালককে কুপিয়ে জখম হালুয়াঘাট সীমান্তে ওপারে ঢুকে হামলার শিকার বাংলাদেশি: উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ

রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে
রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর (নওগাঁ): নওগাঁর রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের এসএসসি-২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (৮ এপ্রিল) শিক্ষার্থীদের আয়োজনে ও প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় বিদ্যালয় প্রাঙ্গণে এই বিদায় অনুষ্ঠান, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ার হোসেন তোতা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:

  • মেজবাউল হক লিটন, সাবেক সভাপতি, ম্যানেজিং কমিটি ও সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপি।

  • মোস্তফা ইবনে আব্বাস, সাবেক অভিভাবক সদস্য।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক নাজিয়া খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলামসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী ও বিদায়ী শিক্ষার্থীবৃন্দ।

পরীক্ষার্থী সংখ্যা: প্রতিষ্ঠান সূত্র থেকে জানা গেছে, এ বছর রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় থেকে মোট ১২৮ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে। অনুষ্ঠানে পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট