1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

চাটখিলে মাদক ও সন্ত্রাসবিরোধী ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ২১৫ বার পড়া হয়েছে
চাটখিলে মাদক ও সন্ত্রাসবিরোধী ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোট ইউনিয়ন বিএনপির উদ্যোগে মাদক, সন্ত্রাস, জুয়া ও চুরি-ডাকাতি নির্মূলের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) বিকেলে পরকোট ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়।

পরকোট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইউনুস-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা ভূঁইয়া।

ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল আহমেদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:

  • মোবারক হোসেন পাপ্পু, সদস্য, উপজেলা বিএনপি।

  • তাওহিদুল ইসলাম তাওহিদ, সাবেক ইউপি চেয়ারম্যান।

  • আবদুল আউয়াল সালেহ, সদস্য, উপজেলা বিএনপি।

  • শফিউল বাশার বাবুল শেখ, যুগ্ম আহ্বায়ক, উপজেলা যুবদল।

এছাড়াও বক্তব্য রাখেন বিএনপি নেতা কামাল শেখ, সেলিম তফাদার, ফয়েজ শেখ, ফারুক পাটোয়ারী এবং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপনসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, পরকোট ইউনিয়নে মাদক, চুরি ও ডাকাতিসহ সব ধরনের অপরাধ নির্মূল করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সামাজিক শান্তি রক্ষায় তারা পুলিশের আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান এবং অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় না দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট