1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পলাশবাড়ীতে রাধা গোবিন্দ ও কালী মন্দির পরিদর্শন করলেন হিন্দু কল্যাণ ট্রাস্টের সচিব বাকেরগঞ্জে চেয়ারম্যান কাইউম খানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী “নিজেকে আধুনিক ও আপডেটেড রেখে জনগণের সেবা করতে হবে”: সারদাই আইজিপি বাঘায় উৎসবের আমেজে পহেলা বৈশাখ উদযাপনে প্রশাসনের ব্যাপক প্রস্তুতি রামগতিতে রাস্তার ঢালাই কাজে ব্যাপক অনিয়ম: এলাকাবাসীর বাধার মুখে কাজ বন্ধ রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠিত চাটখিলে পুলিশের বিশেষ অভিযান: ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নান্দাইলে জাইকার খাল খনন প্রকল্পে হরিলুট: ৬৭ লাখ টাকা অপচয়ের অভিযোগ কালিয়াকৈরে শেরপুরের চাল বোঝাই ট্রাক ছিনতাই: চালককে কুপিয়ে জখম হালুয়াঘাট সীমান্তে ওপারে ঢুকে হামলার শিকার বাংলাদেশি: উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ

রামগতিতে রাস্তার ঢালাই কাজে ব্যাপক অনিয়ম: এলাকাবাসীর বাধার মুখে কাজ বন্ধ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে
রামগতিতে রাস্তার ঢালাই কাজে ব্যাপক অনিয়ম: এলাকাবাসীর বাধার মুখে কাজ বন্ধ

হাবিবুর রহমান, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার একটি গুরুত্বপূর্ণ রাস্তায় আরসিসি ঢালাই কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের প্রতিবাদে ক্ষিপ্ত হয়ে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। বুধবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার রামগতি বাজারে এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ: লক্ষ্মীপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় ২০২৫-২৬ অর্থবছরে উন্নয়ন সহায়তার অধীনে রামগতি বাজারে ১ হাজার ৮৩৯ স্কয়ার মিটার আরসিসি ঢালাই এবং দেড় কিলোমিটার রাস্তা পাকাকরণের জন্য প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজটি পায় ‘মেসার্স এম এস কনস্ট্রাকশন কোম্পানি’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। গত আট দিন আগে কাজ শুরু হলেও শুরু থেকেই নানা অনিয়মের অভিযোগ ওঠে। বুধবার দুপুরে কাজ চলাকালীন স্থানীয়দের সাথে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনের তুমুল বাকবিতণ্ডার সৃষ্টি হয়।

স্থানীয়দের অভিযোগ: বাজার ব্যবসায়ী গরীব হোসেন রাসেল ও সাখাওয়াত হোসেন ভুট্টুসহ স্থানীয়দের অভিযোগ, আরসিসি ঢালাইয়ে নিম্নমানের পাথর ও ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে। এছাড়া বরাদ্দ অনুযায়ী রড না দেওয়া, সিমেন্ট কম দেওয়া এবং সিলেকশন বালুর পরিবর্তে সাধারণ বালু ব্যবহারের অভিযোগ তুলেছেন তারা। তাদের দাবি, ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন রাজনৈতিক প্রভাব খাটিয়ে দায়সারাভাবে কাজ শেষ করার চেষ্টা করছেন।

কর্তৃপক্ষের বক্তব্য: কাজের তদারকির দায়িত্বে থাকা মিন্টুর কাছে অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে বলেন, “আপনারা সড়ক ও জনপথ বিভাগের অফিসে গিয়ে জানেন। আমি আপনাদেরকে কিছুই বলবো না।”

ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এম এস কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মো. আরজু জানান, তিনি বিষয়টি শুনেছেন এবং সাইট ম্যানেজারের সাথে কথা বলার পরামর্শ দেন।

অন্যদিকে, লক্ষ্মীপুর সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. মেহদী হাসান জানান, অনিয়মের বিষয়টি তিনি গুরুত্বের সাথে খতিয়ে দেখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট