1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

বকশীগঞ্জে তেলের জন্য চালকদের হাহাকার: পাম্পে সরাসরি তদারকিতে ইউএনও

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে
বকশীগঞ্জে তেলের জন্য চালকদের হাহাকার: পাম্পে সরাসরি তদারকিতে ইউএনও

মনিরুজ্জামান লিমন, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। চৈত্র-বৈশাখের তীব্র রোদ উপেক্ষা করে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও পেট্রোল, অকটেন ও ডিজেল সংগ্রহ করতে হিমশিম খাচ্ছেন চালক ও কৃষকরা। এমন পরিস্থিতিতে পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে এবং সুশৃঙ্খল তেল সরবরাহ নিশ্চিত করতে মাঠে নেমেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন

ভোররাত থেকে দীর্ঘ অপেক্ষা

শনিবার (১১ এপ্রিল) সকালে বকশীগঞ্জের পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায় জনভোগান্তির চরম চিত্র। সকাল ৯টা থেকে তেল সরবরাহের কথা থাকলেও তা শুরু হয় বেলা ১১টার পর। অথচ তেলের আশায় শত শত মোটরসাইকেল ও পরিবহন চালক রাত ৩টা থেকে পাম্পের সামনে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। দীর্ঘ অপেক্ষার পর তেল না পেয়ে অনেক বোরো চাষি ও চালককে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।

সিন্ডিকেটের অভিযোগ ও ভোগান্তি

তেল নিতে আসা মোটরসাইকেল চালকরা অভিযোগ করেন, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকলেও ৩শ টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না। তাদের দাবি, একটি প্রভাবশালী সিন্ডিকেট বারবার ভিন্ন ভিন্ন কৌশলে তেল উত্তোলন করে অবৈধভাবে মজুত করছে এবং পরে তা চড়া দামে বিক্রি করছে। এই সিন্ডিকেটের কারণেই সাধারণ চালক ও কৃষকরা ন্যায্যমূল্যে তেল পাচ্ছেন না।

মাঠে প্রশাসন: ইউএনও’র কড়া নির্দেশনা

দুপুরে পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনে সরেজমিনে পরিদর্শনে যান উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন। তিনি নিজে দাঁড়িয়ে থেকে তেল সরবরাহ কার্যক্রম মনিটরিং করেন। এসময় তিনি পাম্প কর্তৃপক্ষকে নির্দেশ দেন:

  • মোটরসাইকেলের বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স যাচাই করে তেল সরবরাহ করতে হবে।

  • একজন চালককে নির্ধারিত পরিমাণের বেশি তেল দেওয়া যাবে না।

  • কোনোভাবেই যেন ড্রাম বা বোতলে অবৈধভাবে তেল মজুত না হয়, সেদিকে কঠোর নজর রাখতে হবে।

উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের ধরতে প্রশাসনের এই ঝটিকা অভিযান ও নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট