1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে
বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

মনিরুজ্জামান লিমন বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি জামালপুরের বকশীগঞ্জে নিলক্ষিয়া ইউনিয়নের নতুন বাঁশ কান্দা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মোঃ কেরামত আলী বাচ্চা (৬৮) নামের এক বৃদ্ধের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের নতুন বাশকান্দা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাড়ির মালিক কেরামত আলী বাচ্চা জানান ঘটনার সময় আমরা বাড়িতে কেউ উপস্থিত ছিলাম না। পাগলা পাড়া গ্রামের পথচারী ভ্যান চালক মোঃ লাল মিয়া প্রথমে ঘরটিতে আগুন জ্বলতে দেখে ডাক চিৎকার শুরু করেন। তাঁর ডাক চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিভানোর চেষ্টা করেন এবং তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আব্দুল কুদ্দুস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে দোচালা ২০ হাত টিনের ঘরটির চাল, চৌকি খাটসহ ঘরের সকল আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল সম্পূর্ণ পুড়ে যায়। ভুক্তভোগী পরিবারের দাবি, এ ঘটনায় তাদের আনুমানিক ৬০ থেকে ৭০ হাজার টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন জানান, আবেদন করলে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট