1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
হোয়াইট হাউসের নৈশভোজের বাইরে গোলাগুলি: ট্রাম্প ও মেলানিয়া নিরাপদ শ্রীপুরে জামিয়াতুস সুন্নাহ হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর উদ্বোধন বাঘায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেফতার টঙ্গীতে বিএনপি নেতার নাম ভাঙিয়ে চাঁদা দাবি, থানায় জিডি ঝিনাইগাতীতে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অ্যালার্জি: যখন শরীরের পাহারাদাররাই শত্রু চেনে ভুল করে! কমলনগরে জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ: বাবা-ছেলে গুরুতর আহত, এলাকায় উত্তেজনা ডিমলায় ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা দেখতে মানুষের ঢল ফুয়েল কার্ডে ফিরল শৃঙ্খলা, ডিমলার ফিলিং স্টেশনগুলোতে স্বস্তির হাওয়া জয়পুরহাটে র‍্যাবের অভিযান: ২৭৯ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার

শ্রীপুরে জামিয়াতুস সুন্নাহ হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে
শ্রীপুরে জামিয়াতুস সুন্নাহ হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আলমগীর হোসেন সাগর, স্টাফ রিপোর্টার

গাজীপুরের শ্রীপুরে ‘বেপারী বাড়ী জামিয়াতুস সুন্নাহ হাফিজিয়া ও এতিমখানা’ মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন ও শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) শ্রীপুর পৌর এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মাদ্রাসার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন গাজীপুর-০৩ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু

অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ: ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব মো. হুমায়ুন কবির সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত মাদ্রাসার সভাপতি ও শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মো. বিল্লাল হোসেন বেপারী এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব আফতাব উদ্দিন বেপারী।

অন্যান্য উপস্থিত ব্যক্তিবর্গ: অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মাহফুল হাসান হান্নান, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক সদস্য শাহাজাহান সজল, মো. নইমুদ্দিন ফকির, এস এম জসিম উদ্দিন, মামুনুর রশিদ, জাহাঙ্গীর মণ্ডল, আজিজুল হক রাজনসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তাদের বক্তব্য: উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, “এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হলে এলাকার এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের দ্বীনি শিক্ষার জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান গড়ে উঠবে।” বক্তারা এ মহতী উদ্যোগে এলাকার সর্বস্তরের মানুষকে সহযোগিতার আহ্বান জানান এবং মাদ্রাসার ভবিষ্যৎ সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট