1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

বকশীগঞ্জে সিসি ক্যামেরায় ধরা পড়ল নকলের দৃশ্য: দাখিল পরীক্ষার্থী বহিষ্কার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে
বকশীগঞ্জে সিসি ক্যামেরায় ধরা পড়ল নকলের দৃশ্য: দাখিল পরীক্ষার্থী বহিষ্কার

মনিরুজ্জামান লিমন, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

প্রযুক্তির কল্যাণে এবার পরীক্ষা কেন্দ্রে নকল করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন এক দাখিল পরীক্ষার্থী। জামালপুরের বকশীগঞ্জে পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরায় নকল করার দৃশ্য ধরা পড়ায় বৃষ্টি আক্তার নামে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) দুপুরে বকশীগঞ্জ উপজেলার হাসিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয় ভেন্যু কেন্দ্রে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালীন এই ঘটনা ঘটে। বহিষ্কৃত শিক্ষার্থী বৃষ্টি আক্তার উপজেলার আইরমারী দাখিল মাদরাসার ছাত্রী।

কেন্দ্র সূত্রে জানা গেছে, মঙ্গলবার খয়ের উদ্দিন ফাজিল মাদরাসা কেন্দ্রের অধীনে হাসিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয় ভেন্যুতে পরীক্ষা দিচ্ছিলেন বৃষ্টি আক্তার। পরীক্ষা চলাকালীন তিনি অসদুপায় অবলম্বন করে নকল করতে শুরু করেন। বিষয়টি উপজেলা আইসিটি কর্মকর্তা খায়রুল বাশারের নজরে আসে সিসিটিভি মনিটরিংয়ের সময়। তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অহনা মুরাদ হোসেনকে অবহিত করেন।

খবর পেয়ে ইউএনও দ্রুত কেন্দ্র সচিব রফিকুল ইসলামকে ওই পরীক্ষার্থীকে বহিষ্কারের নির্দেশ দেন। নির্দেশের পর ওই ছাত্রীকে নিয়ম অনুযায়ী পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়। কেন্দ্র সচিব রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন বলেন, “পরীক্ষা কেন্দ্রে স্বচ্ছতা বজায় রাখতে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে প্রতিটি কক্ষ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। কোনো পরীক্ষার্থী নকল করে পার পেয়ে যাবে—এমন সুযোগ আর নেই। যদি কেউ নকল বা অসদাচরণ করে, তবে তার বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এই ঘটনার পর উপজেলার অন্যান্য পরীক্ষা কেন্দ্রগুলোতেও বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে। নকলমুক্ত ও সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট