1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

জামালপুরে ৩৫ বিজিবির বড় অভিযান: ভারতীয় কসমেটিকস ও গরু উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে
জামালপুরে ৩৫ বিজিবির বড় অভিযান: ভারতীয় কসমেটিকস ও গরু উদ্ধার

মনিরুজ্জামান লিমন, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

জামালপুর ৩৫ বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস পণ্য ও দুইটি ভারতীয় গরু উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) দিবাগত রাত থেকে বুধবার (৬ মে) ভোররাত পর্যন্ত জেলার সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান পরিচালিত হয়। বুধবার সকালে জামালপুর ৩৫ বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কসমেটিকস পণ্য উদ্ধার:

বিজিবি সূত্রে জানা গেছে, জামালপুর ৩৫ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন দাঁতভাঙ্গা বিওপির সদস্যরা। অভিযানের এক পর্যায়ে সীমান্তের ১০৫৪ নম্বর মেইন পিলারের নিকটবর্তী কাউনিয়ারচর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের ৭২৩ পিস ভারতীয় কসমেটিকস পণ্য উদ্ধার করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ভারতীয় গরু উদ্ধার:

এদিকে বুধবার ভোররাতে সাহেবের আলগা বিওপির বিজিবি সদস্যরা অপর এক অভিযান পরিচালনা করেন। অভিযানে সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে নিয়ে আসা দুইটি ভারতীয় গরু উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কসমেটিকস পণ্য এবং গরুগুলো বুধবার সকালেই রৌমারী কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।

বিজিবির বক্তব্য:

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ এবং সব ধরনের চোরাচালান রোধে বিজিবি সবসময় সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান নির্মূলে বিজিবির এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

সীমান্তবর্তী এলাকায় বিজিবির এমন তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট