1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

শেরপুরে জামিনে মুক্তির এক সপ্তাহেই ছাত্রলীগ নেতা মোয়াজের মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে
শেরপুরে জামিনে মুক্তির এক সপ্তাহেই ছাত্রলীগ নেতা মোয়াজের মৃত্যু

মাহফুজুর রহমান সাইমন, শেরপুর জেলা প্রতিনিধি: কারাগার থেকে মুক্তি পাওয়ার মাত্র এক সপ্তাহ পার না হতেই না ফেরার দেশে চলে গেলেন শেরপুর জেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য ও শেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মোয়াজ। বুধবার (৬ মে) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দীর্ঘ কারাবাস ও মুক্তি: পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, একটি রাজনৈতিক মামলায় আব্দুল কুদ্দুস মোয়াজ দীর্ঘ সাত মাসেরও বেশি সময় ধরে কারান্তরীণ ছিলেন। আইনি লড়াই শেষে গত সপ্তাহে তিনি আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে বাড়িতে ফিরেছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে, মুক্ত বাতাসে বেশিদিন শ্বাস নেওয়া হলো না এই ছাত্রনেতার। বাড়ি ফেরার কয়েক দিনের মাথায় তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই আজ বুধবার ভোরে তার মৃত্যু হয়।

এলাকায় শোকের ছায়া: মোয়াজের এই আকস্মিক মৃত্যুতে শেরপুরের রাজনৈতিক অঙ্গন ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা শোক প্রকাশ করছেন। জেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

জানাজা ও দাফন: পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, আব্দুল কুদ্দুস মোয়াজের জানাজা নামাজ আজ বুধবার (৬ মে) বাদ আসর শেরপুরের মীরগঞ্জ বারাকপাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে বলে জানানো হয়েছে।

ছাত্রলীগ নেতা মোয়াজের অকাল মৃত্যুতে তার পরিবার ও এলাকায় এক বিষাদময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়েও তিনি রাজপথে সক্রিয় ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট