1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

ঝিনাইগাতীতে এসডিএফ’র উদ্যোগে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে সাবান বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে
ঝিনাইগাতীতে এসডিএফ’র উদ্যোগে স্থানীয়দের হাতে সাবান বিতরণ
ঝিনাইগাতীতে এসডিএফ’র উদ্যোগে স্থানীয়দের হাতে সাবান বিতরণ

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতীতে সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে বিনামূল্যে সাবান বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ আগস্ট) সকালে উপজেলার তিনানী ক্লাস্টারের আওতাধীন বনগাঁও পূর্বগ্রাম সমিতির অফিস ঘরে রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিউরশীপ অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (RELI) প্রজেক্টের আওতায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এ আয়োজন করে।

গ্রাম সমিতির সভাপতি বানেছা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মকর্তা রুমান আহম্মেদ, মেজবাউল মোকাম রবিন, ক্লাস্টার অফিসার বলরাম চন্দ্র ঘোষ, ইউপি সদস্য রবিউল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথি আশরাফুল ইসলাম পলাশ বলেন, “মানুষকে স্বাস্থ্যসচেতন করতে হলে সবচেয়ে আগে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। হাত ধোয়া শুধু ব্যক্তিগত অভ্যাস নয়, এটি একটি সামাজিক দায়িত্ব। নিয়মিত হাত ধোয়ার মাধ্যমে পরিবার ও সমাজ সংক্রামক রোগ থেকে সুরক্ষিত থাকবে। এসডিএফ’র এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”

অনুষ্ঠানে স্থানীয় নারী-পুরুষ ও শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় স্বাস্থ্যবিধি মেনে চলা, পরিচ্ছন্নতা রক্ষা এবং নিয়মিত হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে আলোচনা হয়। উপস্থিতদের হাত ধোয়ার সঠিক ছয়টি ধাপ প্রদর্শন করা হয়।

আয়োজকরা জানান, মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন জীবনযাত্রা নিশ্চিত করতেই এসডিএফ এ কর্মসূচি গ্রহণ করেছে।

উল্লেখ্য, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সহযোগিতায় এসডিএফ প্রকল্প বাস্তবায়ন করছে। এ কার্যক্রমে সহযোগিতা করছে আরইএলআই ও তিননী ক্লাস্টার, শেরপুর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট