1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

পঞ্চগড়ে আলোচিত পাহারাদার হত্যা মামলার মূল আসামী আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে পাহারাদার হত্যা মামলার মূল আসামীকে আটক করেছে পুলিশ
পঞ্চগড়ে পাহারাদার হত্যা মামলার মূল আসামীকে আটক করেছে পুলিশ

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার, পঞ্চগড়

পঞ্চগড়ে আলোচিত বৃদ্ধ পাহারাদার রফিকুল ইসলাম ডুবু হত্যার মূল আসামী আরমান ইসলাম আমজাদ (২৬) কে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে সদর উপজেলার হাড়িভাসা জিন্নাতপাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক আসামী আরমান ইসলাম আমজাদ সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের প্রধানপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে।

পঞ্চগড় সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এইচ এস এম সোহরাওয়ার্দী রাত ১১টার দিকে তার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, জুয়া খেলাকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।

পুলিশ জানায়, পঞ্চগড় জেলা পুলিশের একটি চৌকস দল পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শরিফুল ইসলামের নেতৃত্বে হাড়িভাসা জিন্নাতপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট সদর উপজেলার টুনিরহাট বাজারে খড়ির গুদাম ঘরের পাহারাদার রফিকুল ইসলাম ডুবু নামের এক বৃদ্ধকে জবাই করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে সাজ্জাদ হোসেন বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট