1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা দিবস উদযাপিত জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত ‘যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত কেবল ইরানের’—আমেরিকার প্রস্তাব প্রত্যাখ্যান করে হুঁশিয়ারি বাকেরগঞ্জে মহান স্বাধীনতা দিবস: শহীদদের প্রতি এমপি ও ইউএনও’র শ্রদ্ধা শেরপুরে মহান স্বাধীনতা দিবস: শহীদদের প্রতি পুলিশ সুপারের বিনম্র শ্রদ্ধা শেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত ঝিনাইগাতীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত পাঁচবিবিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার মাগফেরাত কামনা ও ওলামা দলের শ্রদ্ধা স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বিনম্র শ্রদ্ধা

ঝিনাইগাতীতে র‍্যাবের অভিযানে ১৮৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে
ঝিনাইগাতীতে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করে থানায় সোপর্দ করা হয়।
ঝিনাইগাতীতে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করে থানায় সোপর্দ করা হয়।

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের ঝিনাইগাতীতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪) এর বিশেষ অভিযানে ১৮৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে র‍্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর তিনানী বাজারস্থ তানবীরুল উম্মাহ মাদরাসার গেইটের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালানো হয়। এসময় শেরপুর জেলার বাসিন্দা মো. মাফাজ উদ্দিন (৩৩) ও মো. আরফান রেজা (২০) কে আটক করা হয়।

তাদের দেহ তল্লাশী করে ১৮৯ পিস ইয়াবা ট্যাবলেট, বহন কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৬ হাজার ৭শ টাকা বলে জানায় র‍্যাব।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট