1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে
গাজীপুরে বকেয়া বেতন দাবিতে পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করছেন
গাজীপুরে বকেয়া বেতন দাবিতে পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করছেন

আশিকুর রহমান, গাজীপুর:
গাজীপুর মহানগরীর বাসন থানাধীন দিঘিপাড় এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকেরা বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই অবরোধের কারণে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং অসংখ্য যাত্রী ও চালক চরম দুর্ভোগে পড়েন।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে শিন ইউয়েন গার্মেন্টস কোং লিমিটেডের দেড় শতাধিক শ্রমিক মহাসড়কে নেমে আসেন। তাদের অভিযোগ, আগস্ট মাসের বেতন, নাইট বিল, টিফিন বিল, ইনসেনটিভ বোনাস এবং হাজিরা বোনাস বুধবার পরিশোধের কথা থাকলেও কর্তৃপক্ষ তা পরিশোধ করেনি।

খবর পেয়ে শিল্প পুলিশ ও গাজীপুরের বাসন থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের ব্যবস্থা করার আশ্বাস দিলে তাঁরা প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নেন। এতে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

তবে শ্রমিকেরা হুঁশিয়ারি দিয়েছেন, যদি দ্রুত তাঁদের বকেয়া বেতন পরিশোধ করা না হয়, তাহলে আবারও আন্দোলনে নামবেন।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক ফারুকুল আলম জানান, “সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকেরা অবরোধ তুলে নিয়েছেন এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্প পুলিশ ও থানার পুলিশ কারখানার সামনে ও আশপাশ এলাকায় অবস্থান করছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট