1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

ঝিনাইগাতীতে সচেতনামূলক সভা: মাদক, জুয়া ও সন্ত্রাস প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের কোনাগাঁও চৌরাস্তা বাজারে শুক্রবার (১২সেপ্টেম্বর) রাত ৮টায় মাদক, জুয়া, চুরি, সন্ত্রাস ও ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-আমিন। তিনি বলেন, “মাদক, জুয়া, চুরি কিংবা সন্ত্রাস—যে কোনো ধরনের অপরাধ সমাজ ও দেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ। এইসব অপরাধ প্রতিরোধে পুলিশ একা নয়, সকলকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে নৈতিকতার আলোয় গড়ে তুলতে অভিভাবক, শিক্ষক এবং স্থানীয় জনপ্রতিনিধিদের দায়িত্ব নিতে হবে। আপনাদের সহযোগিতা ছাড়া অপরাধ দমন সম্ভব নয়।”

সভায় আরো উপস্থিত ছিলেন, ঝিনাইগাতী উপজেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব মো. গোলাম নূর, সদর ইউনিয়নের ৪, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের জনপ্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ, মুরুব্বী ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা সমাজে চলমান অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান এবং একটি শান্তিপূর্ণ ও নিরাপদ ঝিনাইগাতী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় উপস্থিত স্থানীয় জনগণ প্রতিশ্রুতি ব্যক্ত করেন যে, তারা আর মাদক, জুয়া কিংবা অসামাজিক কর্মকাণ্ডে কাউকে প্রশ্রয় দেবেন না। পাশাপাশি তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে সামাজিক নজরদারি ও অভিভাবকীয় ভূমিকা আরও জোরদার করার প্রতিজ্ঞা করেন। বক্তারা বলেন, “আমরা সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে সচেতন হই, তবে ঝিনাইগাতী হবে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত এলাকা।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট