1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ডিপ্লোমা শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ডিপ্লোমা শিক্ষার্থীদের বিক্ষোভের দৃশ্য।
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ডিপ্লোমা শিক্ষার্থীদের বিক্ষোভের দৃশ্য।

আশিকুর রহমান, গাজীপুরঃ

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ডিপ্লোমা প্রকৌশলী শিক্ষার্থীরা। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে গাজীপুর ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এ বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করা হয়।

উপ-সহকারী প্রকৌশলী পদ নিয়ে অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসেন। তাদের অভিযোগ, কারিগরি শিক্ষা ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মর্যাদা খর্বের ষড়যন্ত্র চলছে এবং অযৌক্তিক দাবির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। তারা স্লোগান দিয়ে অবিলম্বে এসব কর্মকাণ্ড বন্ধ করার দাবি জানান।

বিক্ষোভকারীরা বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায্য অধিকার অস্বীকার করা হচ্ছে। যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। দাবি পূরণ না হলে আন্দোলন আরও তীব্র করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

বিক্ষোভের কারণে দীর্ঘ সময় ধরে উভয় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। ফলে শত শত যানবাহন আটকে পড়ে এবং যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন আলম খান জানান, শিক্ষার্থীরা বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করছেন। এতে যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট