1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

র‍্যাবের অভিযানে শেরপুরে জেল পলাতক আটক, ২৩ বোতল বিদেশী মদসহ যুবক গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে
র‍্যাবের অভিযানে শেরপুরে জেল পলাতক কয়েদী আটক ও বিদেশী মদ উদ্ধার
শেরপুরে র‍্যাবের পৃথক অভিযানে জেল পলাতক কয়েদী আটক ও ২৩ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি:
শেরপুরে র‍্যাব-১৪, জামালপুর সিপিসি-১ এর পৃথক অভিযানে মোবাইল কোর্টের সাজাপ্রাপ্ত জেল পলাতক কয়েদী অমিত পাল (৩১) কে আটক এবং ২৩ বোতল বিদেশী মদসহ জিহাদ হাসান (১৭) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে পৃথক এ অভিযানে তাদের আটক ও গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতিকারীর হামলায় ৫১৮ জন হাজতী ও কয়েদী পালিয়ে যায়। ওই ঘটনার পর থেকে সিপিসি-১, র‍্যাব-১৪, জামালপুর কোম্পানি কারা কর্তৃপক্ষ ও জেলা প্রশাসকের সরবরাহকৃত তালিকা অনুযায়ী পলাতক কয়েদীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায় ১৭ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৫টার দিকে সদর থানাধীন খোয়ারপাড় এলাকায় অভিযান চালিয়ে মোবাইল কোর্ট মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক কয়েদী ও দুর্গা নারায়ণপুর এলাকার শ্যামল পালের ছেলে অমিত পাল (৩১) কে আটক করে র‍্যাব। পরে তাকে আইনানুগ ব্যবস্থার জন্য সদর থানায় হস্তান্তর করা হয়।

অপরদিকে একই দিন বিকাল ৪টা ৩০ মিনিটে নালিতাবাড়ী উপজেলার পশ্চিম সমশ্চুড়া এলাকায় জনৈক সাইদুল ইসলামের মাটির ঘরে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের খবর পেয়ে অভিযান চালায় র‍্যাব। উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালানোর সময় জিহাদ হাসান (১৭) কে আটক করা হয়। তবে তার সহযোগী মো. আবুল হোসেন (২৩) পালিয়ে যায়। এসময় তাদের হেফাজত থেকে ২৩ বোতল বিদেশী মদ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৬ হাজার টাকা।

গ্রেফতারকৃত আসামী ও জব্দকৃত মদ পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব-১৪ নিশ্চিত করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট