1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

বাকেরগঞ্জে সিরাতুন্নবী (সা.) প্রতিযোগিতা: শিশু-কিশোরদের আধ্যাত্মিক চেতনায় উজ্জীবিত করার অনন্য আয়োজন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে
বাকেরগঞ্জে কারিমিয়া হাশেমিয়া কিরআতুল কুরআন মাদ্রাসার বার্ষিক সিরাতুন্নবী প্রতিযোগিতায় শিক্ষার্থীরা আধ্যাত্মিক চেতনায় অংশ নিচ্ছেন।
বাকেরগঞ্জে কারিমিয়া হাশেমিয়া কিরআতুল কুরআন মাদ্রাসার বার্ষিক সিরাতুন্নবী প্রতিযোগিতায় শিক্ষার্থীরা আধ্যাত্মিক চেতনায় অংশ নিচ্ছেন।

বাকেরগঞ্জ প্রতিনিধি:

বরিশালের বাকেরগঞ্জে কারিমিয়া হাশেমিয়া কিরআতুল কুরআন কওমি মাদ্রাসার উদ্যোগে দুই দিনব্যাপী বার্ষিক সিরাতুন্নবী (সা.) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ও শনিবার (১৯ ও ২০ সেপ্টেম্বর) উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের শ্যামপুর কারিমিয়া হাশেমিয়া মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।

এ প্রতিযোগিতায় উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। মনোমুগ্ধকর কোরআন তেলাওয়াত, কুইজ, সাবলীল ইংরেজি, উর্দু, আরবি ও বাংলায় বক্তব্য, আল্লাহর ৯৯ নাম, কবিতা আবৃতি, গজল, হামদ, নাতে রাসুল (সা.), টেলিগ্রাফি ও বাংলা প্রবন্ধসহ মোট ৩০টি বিষয়ে শিক্ষার্থীরা প্রতিযোগিতা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাকেরগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা নাসির উদ্দিন রোকন ডাকুয়া। সমাজসেবক আব্দুল আউয়াল হাওলাদার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মাহমুদুল হাসান জাহাঙ্গীর, বাকেরগঞ্জ প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান রোমান এবং যুব আন্দোলন উপজেলা সভাপতি মাওলানা আ. সবুর।

প্রতিযোগিতার প্রতিটি পর্বে শিক্ষার্থীদের সৃজনশীলতা, উপস্থাপনা ও ইসলামী চেতনায় উজ্জীবিত বক্তব্য উপস্থিত দর্শকদের মুগ্ধ করেছে। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে সুস্থ ধারার প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ করে দেয় এবং তাদের জীবনে নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে সহায়ক ভূমিকা রাখে।

উদ্যোগের অনুষ্ঠান পরিচালনা করেন শ্যামপুর কারিমিয়া হাশেমিয়া কিরআতুল কুরআন মাদ্রাসার মোহতামিম মাওলানা কাওসার আহ্মেদ।

বাকেরগঞ্জে কারিমিয়া হাশেমিয়া কিরআতুল কুরআন মাদ্রাসার বার্ষিক সিরাতুন্নবী প্রতিযোগিতায় শিক্ষার্থীরা আধ্যাত্মিক চেতনায় অংশ নিচ্ছেন।

বাকেরগঞ্জে কারিমিয়া হাশেমিয়া কিরআতুল কুরআন মাদ্রাসার বার্ষিক সিরাতুন্নবী প্রতিযোগিতায় শিক্ষার্থীরা আধ্যাত্মিক চেতনায় অংশ নিচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট