1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

চিরিরবন্দরে ১৫১টি পূজা মণ্ডপে সরকারি অনুদান বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে
চিরিরবন্দরে উপজেলা প্রশাসনের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপে সরকারি অনুদান হিসেবে চাল বিতরণ করা হচ্ছে।
চিরিরবন্দরে উপজেলা প্রশাসনের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপে সরকারি অনুদান হিসেবে চাল বিতরণ করা হচ্ছে।

পি. কে রায়, বিশেষ প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার পূজা মণ্ডপগুলোতে সরকারি অনুদানের জি.আর. চাল বিতরণ করা হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলা হলরুমে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেহা তুজ জোহরা পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে বরাদ্দকৃত চালের ডিও হস্তান্তর করেন। এ সময় উপজেলার ১৫১টি পূজা মণ্ডপে মোট ৭৫.৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিউল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন, বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট আব্দুর রহমান, ৫নং আব্দুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ময়েন উদ্দীন শাহ, আনসার ভিডিপি কর্মকর্তা মো. বখতিয়ার রহমান।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র রায়, উপজেলা পূজা কল্যাণ ফ্রন্টের সভাপতি বাবু ননী গোপাল রায় ও সাধারণ সম্পাদক বাবু বিকাশ কুমার রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. নবীন চন্দ্র রায়সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গণমাধ্যমকর্মী ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এ উদ্যোগ শারদীয় দুর্গাপূজা উদযাপনে মণ্ডপগুলোর জন্য সহায়ক হবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট