1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চাটখিলে মরণফাঁদ শতবর্ষী সেতু: জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হাজারো মানুষের ইরানের সঙ্গে চুক্তির চূড়ান্ত পর্যায়ে ওয়াশিংটন; ইসলামাবাদ সফরের ইঙ্গিত দিলেন ট্রাম্প শ্রীপুরে প্রেমের অভিমানে যুবকের আত্মহনন, ঝুলন্ত লাশ উদ্ধার শেরপুর পুলিশ লাইন্স একাডেমিতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত জমকালো আয়োজনে ‘দৈনিক আজকালের কণ্ঠ’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নালিতাবাড়ীতে ‘পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব’ শীর্ষক পাঠচক্র অনুষ্ঠিত শেরপুরে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু বাকেরগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল রাজশাহীতে র‍্যাবের অভিযানে ৪১ বোতল ফেনসিডিল উদ্ধার বকশীগঞ্জে ১২৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কালাইয়ে সহকারী অধ্যাপককে মারধরের ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে
কালাইয়ে মাওলানা সেলিম রেজাকে মারধরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ধর্মীয় নেতৃবৃন্দ ও মুসল্লীরা।
কালাইয়ে মাওলানা সেলিম রেজাকে মারধরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ধর্মীয় নেতৃবৃন্দ ও মুসল্লীরা।

মোঃ আমজাদ হোসেন, স্টাফ রিপোর্টার:

জয়পুরহাটের কালাইয়ে আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও হাতিয়র কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ সেলিম রেজাকে অতর্কিত হামলার প্রতিবাদে ২৬ সেপ্টেম্বর বাদ জুম্মা তৌহিদী জনতা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।

সমাবেশে মসজিদ মার্কেটের দাতা সদস্য মাহফুজুল হক জনি তালুকদারের সঞ্চালনায় এবং কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের খতিব গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন কালাই উপজেলা জামাআতের নায়েবে আমীর অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, শিরট্রি কলেজের অধ্যক্ষ শাজাহান আলী, কালাই পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকার, আহম্মেদাবাদ ইউপি বিএনপির আহ্বায়ক তাজ উদ্দিন, কালাই প্রেসক্লাবের সেক্রেটারী এ্যাড. নাফিউৎজ্জামান তালুকদার ডলার, জামাআত নেতা মোজাফফর হোসেন, চান্দাইর মাদ্রাসার সুপার হাফিজার রহমান, ইসলামি ছাত্রসমাজের কেন্দ্রীয় নেতা মো. শামিমসহ বিভিন্ন মসজিদের ইমাম ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “আলেম-ওলামাদের গায়ে হাত তোলার চেষ্টা করলে আমরা মুসল্লীরা তা প্রতিহত করবো। ভবিষ্যতে কালাইয়ে এ ধরনের ধৃষ্টতা যারা দেখাবে তাদের কঠোর হস্তে দমন করা হবে।”

সমাবেশে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, শিক্ষক, মুসল্লী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় আব্দুল্লাহ আল মাহমুদ ও নূরনবী দুই সহোদর ভাই মাওলানা সেলিম রেজার ওপর অতর্কিতভাবে হামলা চালায়। ঘটনার উত্তপ্ত পরিস্থিতি শান্ত করতে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান এবং থানা অফিসার ইনচার্জ জাহিদ হোসেন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অভিযুক্ত উভয়কে ১৫ দিনের কারাদণ্ড দেয় কালাই উপজেলা প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট