1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

শেরপুরে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে থানাে লিখিত অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে
জাহিদুল ইসলাম তার জমি দখল ও চাঁদাবাজি বিষয়ে থানায় লিখিত অভিযোগ দাখিল করছেন, শেরপুর ঝিনাইগাতী।
জাহিদুল ইসলাম তার জমি দখল ও চাঁদাবাজি বিষয়ে থানায় লিখিত অভিযোগ দাখিল করছেন, শেরপুর ঝিনাইগাতী।

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বাতিয়াগাঁও গ্রামের আব্দুল মালেকের ছেলে জাহিদুল ইসলাম (৪০)। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে এই অভিযোগ দাখিল করা হয়।

থানায় দায়ের করা অভিযোগে জানা গেছে, চলতি বছরের ২১ এপ্রিল জাহিদুল ইসলাম একই এলাকার শ্রী লাল মোহনের মালিকানাধীন রাঙ্গামাটিয়া মৌজার খতিয়ান নং-৩৫০, দাগ নং-২২ এর ১৮ শতাংশ নালিশি জমি ক্রয় করেন। দলিল নম্বর-৯২৫, রেজিস্ট্রি অফিস-ঝিনাইগাতী।

জমি ক্রয়ের পর থেকে তার প্রতিবেশী আব্দুল মোতালেব, এরশাদ আলী ও অন্যান্যরা এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা বিভিন্ন হুমকি-ধামকি প্রদান করে।

শনিবার দুপুরে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে ওই জমি দখলের চেষ্টা চালায়। জাহিদুল ইসলাম ও তার সাক্ষীরা বাধা দিলে বিবাদীরা মারপিটের চেষ্টা করে। বাধা পেয়ে যাওয়ার সময় তারা প্রকাশ্যে হুমকি দেয়—দাবিকৃত চাঁদা না দিলে জাহিদুল ইসলাম ও তার পরিবারকে খুন-জখম করা হবে এবং বসতবাড়ি ও জমি দখল করা হবে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, বর্তমানে জাহিদুল ইসলাম ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তির পরামর্শে তিনি থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট