1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে ‘সেবার ব্রতে চাকরি’: ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের প্রথম ধাপ সম্পন্ন রামেক হাসপাতালে চিকিৎসার নামে ‘বাণিজ্য ইন্টার্নদের কর্মবিরতিতে চরম ভোগান্তি কমলনগরে নলকূপের নামে গৃহবধূর টাকা আত্মসাৎ: এলজিইডি অফিস সহকারীর বিরুদ্ধে অভিযোগ অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ শেরপুর সীমান্তে বিএসএফের মাধ্যমে বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর জামালপুরে ১৫ লক্ষ টাকার মাদকসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার শিক্ষার্থীশূন্য বিদ্যালয়: ৫ শিক্ষিকার বিপরীতে ছাত্র মাত্র ৪ জন! জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: নোয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান চাটখিল মহিলা ডিগ্রি কলেজ পঞ্চগড়ে বিদ্যালয়ের বিরুদ্ধে জমি দখল ও আদালতের রায় অমান্যের অভিযোগ: সংবাদ সম্মেলন শ্রীপুরে কাভার্ড ভ্যানচাপায় স্কুলছাত্রের করুণ মৃত্যু

মহাদেবপুরে সুদের টাকার দাবীতে মারধর ও মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে
মহাদেবপুরে সুদ কারবারির বিরুদ্ধে ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন
মহাদেবপুরে সুদ কারবারির বিরুদ্ধে ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে এক সুদ কারবারির বিরুদ্ধে সুদের টাকার দাবীতে মারধর ও মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের সদস্যরা এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে শনিবার দুপুরে মহাদেবপুর উপজেলা সদরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য সোহরাব হোসেনের স্ত্রী হাফিজা বেগম। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আফজাল হোসেনের স্ত্রী, শরিফুল ও রফিকুলের মা শহিদা বেগম এবং রফিকুলের স্ত্রী জেসমিন আরা।

লিখিত বক্তব্যে হাফিজা বেগম জানান, তার স্বামীর বড় ভাই শরিফুল ইসলাম প্রায় তিন বছর আগে বিপদে পড়েন এলাকার চিহ্নিত সুদ কারবারী চকচকি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে আব্দুর রাকিব প্রামাণিকের কাছ থেকে ১০ হাজার টাকা সুদে ধার নেন এবং কিছুদিনের মধ্যে সুদসহ মূল টাকা পরিশোধ করেন।

কিন্তু গত ২০ আগস্ট, রাকিব সুদের আরও টাকা দাবি করে শরিফুল ইসলামকে আটকিয়ে মারধর করেন এবং নানা প্রকার হুমকি দেন। এই ঘটনায় ২১ আগস্ট শরিফুল ইসলামের ভাই রফিকুল ইসলাম থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, মারধরের ঘটনার পর রাকিব হোসেন সম্প্রতি আফজাল হোসেনের ছেলে শরিফুল ইসলাম, তার ভাই সমাসপুর গ্রামের রফিকুল ইসলাম, বাবা আফজাল হোসেন ও চকচকি গ্রামের লুৎফর রহমানের ছেলে সোহরাব হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে পুলিশ দিয়ে হয়রানি করছেন।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলনে মিথ্যা মামলা প্রত্যাহার ও শরিফুল ইসলামকে মারধরের জন্য রাকিব হোসেনের বিরুদ্ধে যথাযথ বিচার দাবি করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট