1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

ময়মনসিংহ-শেরপুর সীমান্তে বিজিবির অভিযান: ১২ লাখ টাকার ভারতীয় গরু ও চোরাচালানী মালামাল জব্দ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে
ময়মনসিংহ-শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে আটক হওয়া ভারতীয় গরু ও চোরাচালানী মালামাল।
ময়মনসিংহ-শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে আটক হওয়া ভারতীয় গরু ও চোরাচালানী মালামাল।

মুহাম্মদ আবু হেলাল
শেরপুর প্রতিনিধি :

ময়মনসিংহ ও শেরপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে আটক হয়েছে বারো লক্ষাধিক টাকার ভারতীয় গরু ও চোরাচালানী মালামাল। গতরাত থেকে ভোর পর্যন্ত টানা অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে সীমান্তরক্ষী বাহিনী।

ময়মনসিংহ ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে হালুয়াঘাটের নামছাপাড়া, বেতলতী, নলকুড়া এবং শেরপুরের নালিতাবাড়ীর রঙ্গনপাড়া ও মায়াকাশি সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। এসময় ভারতীয় গরু ৬টি, জনসন বেবি লোশন ৬১৪ পিস, জিলেট ব্লেড ৫০ হাজার পিস এবং একটি মোটরসাইকেলসহ সর্বমোট ১২ লাখ ৫৭ হাজার ৮৮০ টাকার চোরাচালানী মালামাল জব্দ করা হয়।

তিনি আরও বলেন, ময়মনসিংহ-শেরপুর সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। এরই অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট