1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

শেরপুরে স্বপ্নসারথিদের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে
শেরপুরে স্বপ্নসারথি কিশোরীদের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে সনদপত্র ও উপহার বিতরণ চলাকালীন ছবি
শেরপুরে স্বপ্নসারথি কিশোরীদের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে সনদপত্র ও উপহার বিতরণ চলাকালীন ছবি

আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:

”পার করেছি আঠারো, পেরিয়ে যাবো পাহাড়ও” এই শ্লোগানকে ধারণ করে শেরপুর ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ে রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সামাজিক ক্ষমায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে শেরপুর সদর উপজেলার স্বপ্নসারথিদের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শেরপুর ব্র্যাক জেলা সমন্বয়ক ফারহানা মিল্কির সভাপতিত্বে এবং জেলা ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার নন্দীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. লুৎফুল কবীর, রিজিওনাল ম্যানেজার ব্র্যাক প্রগতি মো. জাকির হোসেন, অফিসার সেলপ মো. মিজানুর রহমান এবং কমিউনিটি অর্গানাইজার সেলপ হাসি আক্তার।

অনুষ্ঠানে শেরপুর সদর উপজেলার ১০টি স্বপ্নসারথি দলের ২৮ জন কিশোরীকে সনদপত্র, ফুল ও মগ তুলে দেওয়া হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “আমরা স্বপ্ন দেখেছি বড় হওয়ার; এখন আমরা তা বাস্তবায়ন করবো। তোমরা এখন বাল্যবিয়ে মুক্ত, আর অন্যদের বাল্যবিয়ে মুক্ত করতে এগিয়ে আসো।”

এছাড়া কিশোরীদের মধ্যে আইরিন আক্তার ও নাসরিন আক্তার নিজস্ব অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট