1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান শেরপুর মহিলা কলেজের অধ্যক্ষ রেজাউল করিম খান আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান শ্রীপুরে পুকুরে গোসল করতে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু রাণীনগরে লটারির মাধ্যমে এলসিএস নারী শ্রমিক বাছাই সম্পন্ন চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মধুপুর পৌরবাসীর দুর্ভোগ লাঘবে নিরলস কাজ করে যাচ্ছেন মেয়র প্রার্থী খন্দকার মোতালিব গাজীপুরে পুলিশের গারদখানা থেকে পালিয়ে যাওয়া ৩২ মামলার আসামি সম্রাট গ্রেপ্তার টঙ্গীতে পাওনা আদায় ও অপপ্রচার বন্ধের দাবিতে শ্রমিক-ঠিকাদারদের অবস্থান সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড হরিঢালী ও কপিলমুনি ইউনিয়নকে শিশু শ্রম, বিদ্যালয় থেকে ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত করতে গণমাধ্যমের সহযোগিতা চায় ওয়ার্ল্ড ভিশন

মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: পিপি আব্দুল মান্নানের ব্যাখ্যা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে
শেরপুর জেলা জজ আদালতে সংবাদ সম্মেলন করছেন পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মান্নান
মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের বিরুদ্ধে নিজের অবস্থান ব্যাখ্যা করছেন শেরপুর পিপি আব্দুল মান্নান

শেরপুর প্রতিনিধি :
শেরপুর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মান্নান মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। বুধবার (১ অক্টোবর) রাতে শেরপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ন্যায়কুঞ্জে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে পিপি ও শহর বিএনপির আহ্বায়ক এডভোকেট আব্দুল মান্নান বলেন, তিনি গত ১৮ নভেম্বর ২০২৪ থেকে রাষ্ট্রপক্ষে পিপি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন এবং সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে ন্যায়বিচার নিশ্চিত করছেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের মামলায় তিনি রাষ্ট্রপক্ষের পক্ষে কাজ করেছেন এবং আসামিদের জামিনের বিরোধিতা করেছেন।

তিনি আরও বলেন, ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে জেলা জজ আদালতে একটি মামলায় আসামি চন্দন কুমার পালের জামিনের বিষয়ে আদালতের স্বাধীন বিচারিক ক্ষমতার অংশ হিসেবে আদালত অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন। পিপির আইনগত কোনও প্রভাব নেই। তবে বিভিন্ন ফেসবুক আইডি ও পেইজ থেকে রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মানহানিকর অপপ্রচার চালানো হচ্ছে।

অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, “এই প্রোপাগান্ডা রাজনৈতিক প্রতিহিংসার ফল এবং আমার গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করতে এক শ্রেণির অসাধু মানুষ সোশ্যাল মিডিয়ায় সত্য-মিথ্যা যাচাই না করে অপপ্রচার চালাচ্ছে। আমি মুক্ত গণমাধ্যমকর্মীদের অনুরোধ করব, বিষয়টি খতিয়ে দেখে সঠিক সংবাদ প্রকাশ করতে।”

এ ঘটনায় ইতিমধ্যেই তিনি সদর থানায় সাধারণ ডায়েরী করেছেন (নং—৪১, ০১/১০/২৫)। সংবাদ সম্মেলনে জেলা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট