1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু, পাশাপাশি কবরে দাফন ডিমলায় নানা কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত মধুপুরে নানা কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত রূপনারায়ণকুড়াবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন যুবদল নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী সোহেল রানা রাণীনগরে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৩৩৪ পরিবারে নগদ অর্থ বিতরণ প্রধানমন্ত্রীকে ঘিরে মব তৈরির চেষ্টা হয়েছিল: পঞ্চগড়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ শেরপুর পৌরবাসীর কাছে দোয়া ও সমর্থন চাইলেন কাউন্সিলর পদপ্রার্থী ফখরুল আলম, ঈদ শুভেচ্ছা বিনিময় রামগতিতে ব্যস্ততম সড়ক দখল করে প্যানেল চেয়ারম্যানের বালুর ব্যবসা, চরম ভোগান্তি কালের কণ্ঠের ‘সেরা রিপোর্টার’ রবিউল আলম ফরাজীকে নান্দাইলে সংবর্ধনা ও ফল উৎসব কোরবানির বাকি আর ৩ দিন: টুংটাং শব্দে দিন-রাত মুখর পঞ্চগড়ের কামারপল্লি

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহকারী মহাসচিব হলেন জিএইচ হান্নান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে
ঢাকার জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহকারী মহাসচিব জিএইচ হান্নান।
ঢাকার জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহকারী মহাসচিব জিএইচ হান্নান।

স্টাফ রিপোর্টার :
বাংলাদেশের সাংবাদিক অঙ্গনে নতুন সংযোজন হিসেবে যুক্ত হয়েছেন শেরপুরের কৃতী সাংবাদিক জিএইচ হান্নান। জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক ও দৈনিক আওয়ার বাংলাদেশ পত্রিকার শেরপুর ব্যুরো প্রধান, একইসঙ্গে দৈনিক পল্লীকণ্ঠ প্রতিদিনের আঞ্চলিক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করা জিএইচ হান্নান এবার সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সহকারী মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন।

গত ২৭ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১১টায় ঢাকার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম অডিটরিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তিনি শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি মোছাঃ আছিয়া আক্তার। বিশেষ মুহূর্তে শপথ বাক্য পাঠ করান জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়’র মা সামসি আরা জামান।

শপথ গ্রহণ শেষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার সাবেক মহাসচিব আবু বাসার মজুমদার, এটিএম বাংলার ডিরেক্টর মোঃ আনিসুর রহমান, শহীদ সাংবাদিক আবু তাহের মোঃ তুরারের ভাই মোঃ আবুল আহসান আজরফ, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় মহাসচিব মোঃ আলমগীর গণি, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আলতাফ হোসেনের ছেলে মঞ্জুর হোসেনসহ বিভিন্ন জেলা ও বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। গণমানুষের কথা তুলে ধরতে সাংবাদিকদের যে ভূমিকা, তা একটি জাতির অগ্রযাত্রায় অনস্বীকার্য। জাতীয় সাংবাদিক সংস্থা প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। নতুন নেতৃত্ব সংস্থাকে আরও শক্তিশালী ও গতিশীল করবে।

নিজ বক্তব্যে জিএইচ হান্নান সংগঠনের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি জনগণের সেবার ব্রত। আমি চেষ্টা করব আমার কাজ ও দায়িত্বের মাধ্যমে সংগঠনকে এগিয়ে নিতে এবং দেশের মানুষের কল্যাণে কাজ করতে।” তিনি আরও বলেন, “জাতীয় সাংবাদিক সংস্থা হলো একটি ঐতিহ্যবাহী ও সৎ সাংবাদিকদের সংগঠন। এখানে দায়িত্ব পাওয়া মানে শুধু সম্মান নয়, বরং জনগণের পক্ষে কলম চালানোর অঙ্গীকার।”

এ সময় কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দ জিএইচ হান্নানকে অভিনন্দন জানান এবং তার সাফল্য কামনা করেন। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্ব পালনে তিনি সত্যনিষ্ঠ সাংবাদিকতার আদর্শকে অনুসরণ করে কাজ করবেন এবং তরুণ সাংবাদিকদের জন্য প্রেরণা হয়ে উঠবেন।

উল্লেখ্য, জিএইচ হান্নান দীর্ঘদিন ধরে সাংবাদিকতায় যুক্ত থেকে শেরপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলের সংবাদ তুলে ধরছেন। মাঠপর্যায়ের সংবাদ সংগ্রহ, অনুসন্ধানী প্রতিবেদন এবং পাঠকপ্রিয় লেখনী তাকে স্থানীয় ও জাতীয় পর্যায়ে পরিচিত করেছে। সাংবাদিকতার পাশাপাশি তিনি সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রাখছেন।

অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে নতুন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত অতিথিরা নতুন নেতৃত্বের মাধ্যমে সাংবাদিকদের কল্যাণ ও অধিকার প্রতিষ্ঠার কাজ আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট