1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’ জামালপুরে ৩৫ বিজিবির বড় অভিযান: ভারতীয় কসমেটিকস ও গরু উদ্ধার শেরপুরে জামিনে মুক্তির এক সপ্তাহেই ছাত্রলীগ নেতা মোয়াজের মৃত্যু

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আন্দোলনের হুঁশিয়ারি: নভেম্বর থেকে কঠোর কর্মসূচি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে
রংপুর চেম্বার ভবনে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন করছেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের নেতৃবৃন্দ
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অবিলম্বে পদক্ষেপ দাবি করে সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ, নভেম্বর থেকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

‎শরিফা বেগম শিউলী স্টাফ রিপোর্টার:
অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালেই বহুল আলোচিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। সংগঠনটির নেতারা বলেছেন, এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং উত্তরাঞ্চলের কোটি মানুষের অস্তিত্ব রক্ষার প্রশ্ন।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে রংপুর চেম্বার ভবন অডিটরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন,
“অতীতে বিভিন্ন সরকার তিস্তা মহাপরিকল্পনার স্বপ্ন দেখিয়ে জনগণকে প্রতারণা করেছে। আমরা আর প্রতারণার শিকার হতে চাই না। এখন বাস্তবায়ন চাই।”

তিনি আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা ছাড়া উত্তরাঞ্চলের দারিদ্র্য দূর হবে না, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে না, নদীভাঙনও থামবে না। তাই অন্তর্বর্তীকালীন সরকারের সময়েই কার্যক্রম শুরু করতে হবে।

সংবাদ সম্মেলনে তিস্তা নদী রক্ষা আন্দোলনের পক্ষ থেকে তিন দফা কর্মসূচি ঘোষণা করা হয়—

  • ৫ অক্টোবর রংপুর বিভাগের ৫ জেলায় পদযাত্রা ও স্মারকলিপি প্রদান,

  • ৯ অক্টোবর উপজেলা পর্যায়ে গণমিছিল ও সমাবেশ,

  • ১৬ অক্টোবর ১০ উপজেলায় একযোগে মশাল প্রজ্বলন কর্মসূচি।

দুলু বলেন, “যদি এর মধ্যেও দৃশ্যমান পদক্ষেপ না আসে, তবে নভেম্বর থেকে কঠোর কর্মসূচি শুরু হবে। সেই আন্দোলন সরকারকে বাধ্য করবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে।”

বিশেষজ্ঞরা মনে করেন, নদী খনন, সেচব্যবস্থা, বাঁধ নির্মাণ ও আধুনিক ব্যবস্থাপনা গ্রহণ করা গেলে উত্তরাঞ্চলে কৃষি বিপ্লব ঘটবে। একই সঙ্গে মৎস্যসম্পদ, পর্যটন ও ক্ষুদ্র ব্যবসায় নতুন সম্ভাবনার দ্বার খুলে যাবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব সালেকুজ্জামান সালেকসহ স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিশিষ্টজনেরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট