1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

তরুণ ব্যবসায়ী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার রহমত পাটোয়ারীর জন্মদিন আজ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে
ইঞ্জিনিয়ার রহমত পাটোয়ারী জন্মদিনে শুভেচ্ছা গ্রহণ করছেন
তরুণ ব্যবসায়ী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার রহমত পাটোয়ারীর জন্মদিনে অফুরন্ত শুভেচ্ছা ও ভালোবাসা

বরিশাল প্রতিনিধি:
আজ ৩ অক্টোবর পালিত হচ্ছে তরুণ ব্যবসায়ী, পাটোয়ারী এক্সেসরিজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সাহেবপুর মদিনাতুল উলুম সিনিয়র মাদ্রাসার সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার রহমত পাটোয়ারীর জন্মদিন।

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের সাহেবপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা ছিলেন গারুড়িয়া ইউনিয়নের সাবেক সফল মেম্বার মো. শাহজাহান পাটোয়ারী।

শিক্ষাজীবনে রহমত পাটোয়ারী ২০০৯ সালে সৈয়দ আব্দুল মান্নান আলিম মাদ্রাসা থেকে দাখিল, ২০১৪ সালে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট থেকে এইচএসসি, ২০২০ সালে সাভার সিটি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি এবং পরবর্তীতে মানারত ইউনিভার্সিটি থেকে এমএসসি সম্পন্ন করেন।

করোনাকালীন সময়ে নিজ এলাকায় এবং ফেনীর বন্যাকবলিত অঞ্চলে তিনি নানা উদ্যোগে মানুষের পাশে দাঁড়িয়ে প্রশংসিত হন। সমাজের তরুণদের নিয়ে কাজ করার প্রতি রয়েছে তার বিশেষ আগ্রহ।

জন্মদিন উপলক্ষে সহকর্মী, বন্ধু ও স্বজনদের কাছ থেকে শুভেচ্ছা পেয়েছেন ইঞ্জিনিয়ার রহমত পাটোয়ারী। এ সময় তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন। তার পরিবারের পক্ষ থেকেও জানানো হয়েছে অফুরন্ত শুভেচ্ছা ও ভালোবাসা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট