1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

বাকেরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন — গুণী শিক্ষকরা পেলেন সম্মাননা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে
বাকেরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালি, আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক-অতিথিবৃন্দ।
বাকেরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালি, আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক-অতিথিবৃন্দ।

বাকেরগঞ্জ প্রতিনিধি:
“শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। রবিবার (৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন —
বাকেরগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ. এম. জাফর আহম্মেদ,
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার আমিনুল ইসলাম,
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন,
কবাই ইসলামিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম,
বাকেরগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. শফিকুর রহমান,
বাকেরগঞ্জ জেএসইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান,
ছাত্র-শিক্ষক ঐক্য পরিষদ উপজেলা শাখার সভাপতি ফজলুর রহমান মোল্লা,
বাকেরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি প্রভাষক আতাউর রহমান রোমান এবং সাংবাদিক জাকির জোমাদ্দার প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্র-শিক্ষক ঐক্য পরিষদ বাকেরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শেখ মহাসিন।

আলোচনা শেষে শিক্ষা অঙ্গনে অবদানের স্বীকৃতি হিসেবে ছয়জন গুণী শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সম্মাননাপ্রাপ্ত শিক্ষকরা হলেন—

  • এইচ. এম. আবু জাফর আহম্মেদ, প্রধান শিক্ষক, বাকেরগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়

  • মো. শহিদুল ইসলাম, অধ্যক্ষ, কবাই ইসলামিয়া ডিগ্রি কলেজ

  • শাহ মো. সাইফুল্লাহ, অধ্যক্ষ, দুধল ইসলামিয়া কামিল মাদ্রাসা

  • সোনিয়া বেগম, শিক্ষিকা, বিলকিস জাহান টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজ (কারিগরি)

  • মো. এনায়েত করিম শিকদার, প্রধান শিক্ষক, নিয়ামতি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়

  • ফাতেমা তুজ জোহরা মিম, সহকারী শিক্ষিকা, আওলিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

বক্তারা বলেন, শিক্ষকরাই জাতি গঠনের মূল কারিগর। তাদের নৈতিকতা, অধ্যবসায় ও নিবেদনই একটি প্রজন্মকে আলোকিত করতে পারে।
গুণী শিক্ষক ও অতিথিদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট