1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

বকশীগঞ্জ ইউএনওর হস্তক্ষেপে অবশেষে জিনিয়া ওমর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ স্থাপন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে
বকশীগঞ্জ ইউএনও শাহ জহুরুল হোসেনের হস্তক্ষেপে জিনিয়া ওমর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ প্রদান করা
বকশীগঞ্জ ইউএনও শাহ জহুরুল হোসেনের হস্তক্ষেপে জিনিয়া ওমর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হচ্ছে।

মনিরুজ্জামান লিমন, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে বিদ্যুতের আলোয় আলোকিত হলো জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকার জিনিয়া ওমর মডেল একাডেমি সরকারি প্রাথমিক বিদ্যালয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ জহুরুল হোসেনের সরাসরি হস্তক্ষেপে সোমবার (৬ অক্টোবর) বিদ্যালয়টিতে বিদ্যুৎ সংযোগ স্থাপন করা হয়।

বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকেই বিদ্যুৎ সংযোগবিহীন ছিল। মূলত পার্শ্ববর্তী জমির মালিকের আপত্তির কারণে দীর্ঘদিন ধরে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছিল না। বিষয়টি সম্প্রতি উপজেলা প্রশাসনের নজরে এলে ইউএনও শাহ জহুরুল হোসেন এবং সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনার উদ্যোগে সমস্যার সমাধান করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) কয়েক দফা আলোচনার মাধ্যমে জমির মালিককে রাজি করাতে সক্ষম হন। এরই ফলস্বরূপ সোমবার বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ প্রদান সম্পন্ন হয়।

সংযোগ প্রদানের সময় উপস্থিত ছিলেন ইউএনও শাহ জহুরুল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা, উপজেলা শিক্ষা অফিসার আবু হাসান রেজাউল করিম, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আকবর হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফরিদুজ্জামান এবং বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। তাদের উপস্থিতিতে বিদ্যালয়ে বিদ্যুতের খুঁটি স্থাপন ও সংযোগ প্রদান করা হয়।

বিদ্যুৎ সংযোগের ফলে মঙ্গলবার থেকে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ফ্যান ও আলোতে স্বাচ্ছন্দ্যে পাঠগ্রহণ করতে পারবে। দীর্ঘদিন বিদ্যুৎবিহীন অবস্থায় পাঠদান চললেও এখন থেকে শ্রেণিকক্ষের পরিবেশ হবে আরও আরামদায়ক ও মনোযোগী শিক্ষার উপযোগী।

স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপজেলা প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ইউএনও শাহ জহুরুল হোসেন বলেন,

“আমি বকশীগঞ্জে যোগদানের পর জানতে পারি বিদ্যালয়টিতে কোনো বিদ্যুৎ সংযোগ নেই। স্থানীয় জটিলতার কারণে বিষয়টি আটকে ছিল। সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করে আমরা অবশেষে সংযোগ স্থাপনের ব্যবস্থা করি। শিক্ষার মানোন্নয়নে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট