1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

নালিতাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান ভস্মীভূত, ক্ষতি প্রায় ৬০ লাখ টাকা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে
নালিতাবাড়ীর বারোমারী মিশন রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই — ছবি: স্থানীয় সূত্র
নালিতাবাড়ীর বারোমারী মিশন রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই — ছবি: স্থানীয় সূত্র

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যেই ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আগুনে ক্ষতিগ্রস্তদের মধ্যে দুইজন গারো আদিবাসী নারী উদ্যোক্তাও রয়েছেন।

বুধবার (৮ অক্টোবর) ভোররাতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারোমারী মিশন রোডের বটতলা মোড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ভোর ৫টার দিকে গারো নারী মিতালী ঘাগ্রার মালিকানাধীন “সিলসি বস্ত্রালয়” থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে খোরশেদ আলমের “ভাই ভাই হোটেল”, আলহাজ জমশেদ আলীর “আল্লাহ সাফি ফার্মেসী”, প্রজাপতি সাংমার কাপড়ের দোকান এবং বন্দনা চাম্বুগংয়ের বন্ধ মনোহারী দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়।

স্থানীয়রা জানান, ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই এলাকাবাসী ও বারোমারী বিজিবি ক্যাম্পের টহলরত সদস্যরা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ততক্ষণে দোকানগুলোর সব মালামাল ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, আগুনে তাদের জীবনভর সঞ্চয় পুড়ে গেছে। তারা এখন নিঃস্ব হয়ে পড়েছেন এবং দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তা কামনা করছেন।

“ভাই ভাই হোটেল”-এর মালিক আরশেদ আলম ক্ষোভ প্রকাশ করে বলেন,
“নন্নী পল্লী বিদ্যুৎ অফিসে একাধিকবার ফোন দিয়েও কোনো সাড়া পাইনি। যদি তারা সময়মতো বিদ্যুৎ সংযোগ বন্ধ করত, তাহলে আগুন এতটা ছড়াত না।”

নালিতাবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাকারিয়া ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কাপড়ের দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের হিসেবে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি বলেন,
“আমরা ঘটনাস্থল পরিদর্শন করবো। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সরকারি সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট