1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

শেরপুর জেলা কারাগারে হাজতির মৃত্যু, তদন্তের নির্দেশ প্রশাসনের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে
শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাজতি বাচ্চু মিয়া; ঘটনাটি তদন্ত করছে প্রশাসন।
শেরপুর জেলা কারাগার ।।ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:
শেরপুর জেলা কারাগারে মো. বাচ্চু মিয়া (৪৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সকালে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত বাচ্চু মিয়া শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে।

জানা যায়, বাচ্চু মিয়া গত তিন মাস আগে একটি মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের রায়ে সাজাপ্রাপ্ত হয়ে শেরপুর জেলা কারাগারে বন্দি ছিলেন। শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। এসময় কারা কর্তৃপক্ষ দ্রুত তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করে। তবে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তিনি মারা যান।

শেরপুর জেলা কারাগারের জেল সুপার শাহ রফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,

“বন্দি বাচ্চু মিয়া সকালে অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করা হয়েছে এবং মৃত্যুর ঘটনাটি নিয়মিত প্রক্রিয়ার মধ্য দিয়ে তদন্ত করা হবে।

এদিকে, শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বলেন,

“মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। মৃত্যুর ঘটনায় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।”

নিহতের পরিবার জানায়, বাচ্চু মিয়া দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তিনি প্রায়ই বুকে ব্যথা ও শ্বাসকষ্টে ভুগতেন। পরিবার দাবি করেছে, কারাগারে তার যথাযথ চিকিৎসা হয়নি। তবে কারা কর্তৃপক্ষ বলছে, নিয়মিতভাবে বন্দিদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয়দের ভাষ্য, বাচ্চু মিয়ার মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই ঘটনার স্বচ্ছ তদন্ত ও ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট