1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

নালিতাবাড়ীর নন্নী ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের চেয়ারম্যান নির্বাচিত হলেন আব্দুল্লাহ মেম্বার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে
নালিতাবাড়ীর নন্নী ইউনিয়নের গ্রাম আদালতের চেয়ারম্যান নির্বাচিত হলেন আব্দুল্লাহ মেম্বার

আমিরুল ইসলাম, শেরপুর থেকে:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ২নং নন্নী ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন টানা তিনবারের নির্বাচিত ইউপি সদস্য মো. আব্দুল্লাহ (জনপ্রিয়ভাবে পরিচিত আব্দুল্লাহ মেম্বার)।

জানা গেছে, বৃহস্পতিবার (৯ অক্টোবর) ইউনিয়ন পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত এক আনুষ্ঠানিক সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়। সভায় ইউপি সদস্য, কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মো. আব্দুল্লাহ ৬নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন। তিনি একইসঙ্গে মেম্বার কল্যাণ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি এবং নন্নী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ও ইউনিয়ন প্রশাসক ডা. শাকিব হোসেন সাগর। এ সময় ইউপি সচিব বিল্লাল হোসেনসহ ইউনিয়ন পরিষদের সব সদস্য ও সদস্যাগণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, আব্দুল্লাহ মেম্বার দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও নেতৃত্বগুণের মাধ্যমে ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে নন্নী ইউনিয়নের গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট