1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

শ্রীবরদীতে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৮০ বস্তা চাল জব্দ, রাইস মিল সিলগালা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে
শেরপুরের শ্রীবরদীতে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৮০ বস্তা চাল জব্দের পর রাইস মিল সিলগালা করছে উপজেলা প্রশাসন।
শেরপুরের শ্রীবরদীতে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৮০ বস্তা চাল জব্দের পর রাইস মিল সিলগালা করছে উপজেলা প্রশাসন।

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি | নিউজ গ্রামবাংলা

শেরপুরের শ্রীবরদী উপজেলার মথুরাদি এলাকায় খাদ্যবান্ধব কর্মসূচির ৩৮০ বস্তা চাল অবৈধভাবে মজুতের অভিযোগে একটি রাইস মিল সিলগালা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের পাশে রুহুল রাইস মিলে এই অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গ্রামবাসী ওই মিলে সরকারি চাল মজুতের বিষয়টি শনাক্ত করেন এবং প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিব উল হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৩৮০ বস্তা চাল জব্দ করেন এবং মিলের গোডাউনটি সিলগালা করেন।

পরে উদ্ধারকৃত চাল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহজাহান কবিরের জিম্মায় রাখা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিব উল হাসান বলেন,

“খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে মজুতের অভিযোগে অভিযান চালিয়ে ৩৮০ বস্তা চাল জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়দের দাবি, খাদ্যবান্ধব কর্মসূচির চাল সাধারণ মানুষের জন্য বরাদ্দ থাকলেও দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী এই চাল অবৈধভাবে সংগ্রহ করে বাণিজ্যিকভাবে বিক্রি করছে। প্রশাসনের এ অভিযানকে তারা স্বাগত জানিয়ে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট