1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

জাতীয় পতাকা ও সংগীত অবমাননাকারী সুন্দরগঞ্জের মিরাজ আটক: মামলা দায়ের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে
গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় সংগীত চলাকালে পতাকা স্ট্যান্ডে জুতা উত্তোলনের ঘটনায় অভিযুক্ত মিরাজ আটক — ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় সংগীত চলাকালে পতাকা স্ট্যান্ডে জুতা উত্তোলনের ঘটনায় অভিযুক্ত মিরাজ আটক — ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

আশরাফুল ইসলাম, গাইবান্ধা:
জাতীয় পতাকা ও সংগীত অবমাননার অভিযোগে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের যুবক মারুফ হাসান মিরাজ (১৮)-কে আটক করেছে পুলিশ। শনিবার (১১ অক্টোবর) রাতে ইউনিয়ন পরিষদ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া ২০ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, সর্বানন্দ ইউনিয়ন পরিষদের পতাকা স্ট্যান্ডে জাতীয় সংগীত বাজানোর সময় এক তরুণ জুতা উত্তোলন করছেন। ভিডিওটি “সাপ্তাহিক গণউত্তরণ” পত্রিকার নির্বাহী সম্পাদক ও গ্লোবাল টিভির গাইবান্ধা প্রতিনিধি আতিকুর রহমান আতিক বাবু (Atik Babu)-এর ফেসবুক আইডি থেকে ছড়িয়ে পড়ে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিকমাধ্যমে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। দেশপ্রেমিক নাগরিকরা মন্তব্যের ঘরে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

এ ঘটনার পর সুন্দরগঞ্জ থানার পুলিশ রামভদ্র গ্রামের ফুল মিয়ার ছেলে ও বামনডাঙ্গা আব্দুল হক কলেজের একাদশ শ্রেণির ছাত্র মিরাজকে আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন,

“আটক মিরাজের দাবি, ভিডিওটি প্রায় ৫-৬ মাস আগে ধারণ করা। তবে কেন এমন অবমাননাকর কাজ করেছেন—সে বিষয়ে কোনো স্পষ্ট জবাব দিতে পারেননি। তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।”

ওসি আরও জানান, প্রাথমিক তদন্তে মিরাজের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

উল্লেখ্য, ভাইরাল হওয়া ভিডিওতে জাতীয় সংগীত বাজানোর সময় জুতা উত্তোলনের দৃশ্য দেখা যায় এবং পাশে আরও তিন-চারজন তরুণ দাঁড়িয়ে ছিলেন। তাদের মধ্যে কেউ কেউ হাসাহাসি ও উৎসাহও দিচ্ছিলেন। সামাজিক সচেতন মহল দ্রুত সহযোগী তরুণদেরও গ্রেফতারের দাবি জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট