1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

নালিতাবাড়ীতে স্বপ্নসারথী কিশোরীদের হাতে সনদ, ফুল ও মগ তুলে দিল ব্র্যাক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে
নালিতাবাড়ীতে ব্র্যাক আয়োজিত স্বপ্নসারথী কিশোরীদের হাতে সনদ ও ফুল তুলে দিচ্ছেন অতিথিরা
নালিতাবাড়ীতে ব্র্যাকের আয়োজনে স্বপ্নসারথী কিশোরীদের হাতে সনদ, ফুল ও মগ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি।

আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:
“পার করেছি আঠারো, পেরিয়ে যাবো পাহাড়ও” — এই শ্লোগানকে ধারণ করে শেরপুরের নালিতাবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে স্বপ্নসারথী গ্র্যাজুয়েশন অনুষ্ঠান। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে মঙ্গলবার (১৪ অক্টোবর) উপজেলা পরিষদের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাকের জেলা সমন্বয়ক ফারহানা মিল্কি, এবং সঞ্চালনা করেন সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার নন্দী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম, অফিসার সেলপ মনোতোষ কুমার পাল এবং কমিউনিটি অর্গানাইজার শারমিন আক্তার।

অনুভূতি প্রকাশ করেন স্বপ্নসারথী দলের দুই সদস্য মাহমুদা মাহজুবা সারামনি ও মিথিলা রায় প্রিয়া।

অনুষ্ঠানে উপজেলার ১০টি স্বপ্নসারথী দলের ৩২ জন ১৮ বছর পূর্ণ করা কিশোরীর হাতে সনদপত্র, ফুল ও স্মারক মগ তুলে দেওয়া হয়।

প্রধান অতিথি ফারজানা আক্তার ববি বলেন, “১৮ বছর পার করা জীবনের এক গুরুত্বপূর্ণ ধাপ। এখন তোমাদের দায়িত্ব অন্য কিশোরীদের বাল্যবিয়ে রোধে সচেতন করা। নারীর অর্থনৈতিক স্বাধীনতা ও সকল ক্ষেত্রে অংশগ্রহণই উন্নয়নের চাবিকাঠি।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট