1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

নালিতাবাড়ীতে টাইফয়েড টিকাদান কর্মসূচি সফল করতে সাংবাদিকদের নিয়ে কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে
নালিতাবাড়ী উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে টাইফয়েড টিকাদান কনসালটেশন কর্মশালায় উপস্থিত সাংবাদিক ও কর্মকর্তারা
নালিতাবাড়ী উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ বাস্তবায়ন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।

রবিউল ইসলাম, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ বাস্তবায়ন উপলক্ষে নালিতাবাড়ীতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষ ‘মেঘমালয়’-এ এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর জেলা তথ্য কর্মকর্তা মুহাম্মদ আবুল খায়ের।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি। বিশেষ অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক আহমেদ, শেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এসএম মোহাইমোনুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, টাইফয়েড একটি ব্যাকটেরিয়াজনিত সংক্রামক রোগ, যা দূষিত পানি ও খোলা খাবারের মাধ্যমে মানবদেহে ছড়িয়ে পড়ে। এ রোগ প্রতিরোধে সরকার সারাদেশে বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে।

গত ১২ অক্টোবর থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু ও কিশোর-কিশোরীদের এক ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হচ্ছে। দেশের প্রতিটি উপজেলায় স্বাস্থ্যকেন্দ্র, স্কুল এবং নির্ধারিত ক্যাম্পের মাধ্যমে টিকা দেওয়া হবে।

ক্যাম্পেইনে অংশ নিতে শিশুদের জন্মনিবন্ধনের ১৭-অঙ্কের নম্বর ব্যবহার করে www.vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর নির্দিষ্ট টিকাদান কেন্দ্রে টিকা গ্রহণ করা যাবে।

বক্তারা আশা প্রকাশ করেন, গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার মাধ্যমে এই টিকাদান কর্মসূচি ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে এবং দেশের শিশুদের টাইফয়েড ঝুঁকি অনেকাংশে কমে যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট