1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

র‌্যাবের পৃথক অভিযানে হত্যা ও মাদক মামলার চার আসামি গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে
র‌্যাব–১৪ সদস্যদের পৃথক অভিযানে গ্রেফতারকৃত হত্যা ও মাদক মামলার চার আসামি
র‌্যাব–১৪, জামালপুর ক্যাম্পের সদস্যরা পৃথক অভিযানে হত্যা ও মাদক মামলার চার আসামিকে গ্রেফতার করেন — ছবি: র‌্যাব

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)–১৪, জামালপুর ক্যাম্প (সিপিসি–১) কর্তৃক পরিচালিত তিনটি পৃথক অভিযানে হত্যা ও মাদক মামলার চারজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে তিনজন মাদক মামলার এবং একজন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৬ অক্টোবর বিকেলে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়নের বনগাঁও পশ্চিমপাড়া এলাকায় তিনানী–ঝিনাইগাতী সড়কের পাশে অভিযান চালিয়ে মাদক কারবারি মো. আলমগীর (২৩) ও মো. রিপন (১৮)–কে ১২ বোতল বিদেশি মদসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭২ হাজার টাকা।

অপরদিকে, একই দিন রাতে গাজীপুরে যৌথ অভিযানে র‌্যাব সদস্যরা গাজীপুর জেলার বাসন থানার হারিকেন এলাকা থেকে শেরপুর জেলার নালিতাবাড়ী থানার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. রাকিব ওরফে ডিপজল (২০)–কে গ্রেফতার করে।

এছাড়া, ১৭ অক্টোবর রাতে র‌্যাব–৩ ও র‌্যাব–১৪ এর যৌথ অভিযানে জামালপুর জেলার ইসলামপুর থানার কৃষ্ণনগর এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মজিবুর রহমান ওরফে সেলিম (৪৫)–কে গ্রেফতার করা হয়। তিনি ইসলামপুর উপজেলার কৃষ্ণনগর কাঠমা পূর্বপাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে।

গ্রেফতারকৃত চার আসামিকে আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট