1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

নালিতাবাড়ীতে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল তৃতীয় শ্রেণির ছাত্র আশরাফুলের — এলাকায় শোকের ছায়া

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ীতে পুকুরে গোসল করতে নেমে আশরাফুল ইসলাম (১২) নামে এক তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার সমশ্চুড়া হাফেজিয়া মাদরাসা সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত আশরাফুল ইসলাম স্থানীয় ব্র্যাক স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। সে নন্নী বাইঘরপাড়া এলাকার আমিনুল ইসলামের ছেলে এবং সমশ্চুড়া এলাকার সুলতান মিয়ার নাতি।

পারিবারিক সূত্রে জানা গেছে, আশরাফুলের বাবা-মা ঢাকায় চাকরির কারণে তিনি নানাবাড়ি সমশ্চুড়ায় থেকে পড়াশোনা করতেন। প্রতিদিনের মতো সোমবার সকালেও স্কুলে যায় এবং দুপুরে বাড়ি ফিরে বিকেলে নানা সুলতান মিয়ার সঙ্গে মাদরাসা সংলগ্ন পুকুরে গোসল করতে নামে।

এসময় অসাবধানতাবশত সে পানিতে তলিয়ে যায়। প্রায় ১০ মিনিট পর স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশরাফুলকে মৃত ঘোষণা করেন।

অকালপ্রয়াত এ শিশুর মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট