1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

ইসলামপুরের চিনার চরে ১৯তম ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে
ইসলামপুরের চিনার চরে ১৯তম ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

মাহফুজুর রহমান সাইমন, ইসলামপুর প্রতিনিধি :
জামালপুরের ইসলামপুর উপজেলার ১১নং চরপুটিমারী ইউনিয়নের চিনারচর মধ্যপাড়া সুন্নাহ্ কাওমি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তারে ফজিলত উপলক্ষে ১৯তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গত ২৩ অক্টোবর বৃহস্পতিবার বাদ আছর থেকে শুরু হওয়া এ মহাসম্মেলনে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য আলহাজ্ব মমতাজ উদ্দিন আকন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু, সাবেক সংসদ সদস্য (জামালপুর-২, ইসলামপুর) ও সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ইসলামপুর উপজেলা শাখা।

এছাড়াও অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী হাফিজুর রহমান হাফিজ (দুবাই, আরব আমিরাত), ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নবাব, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিন, ডা. আলী আকবর, আবু হানিফ বুলবুলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মহাসম্মেলনে ইসলামী বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাস্সিরে কুরআন আল্লামা তারেক মনোয়ার (খতিব, দক্ষিণ লন্ডন জামে মসজিদ, ইংল্যান্ড)।
আরও বয়ান পেশ করেন মুফতি ফরহাদ উদ্দিন আইয়ুবী সাহেব ও মুফতি মো. ইলিয়াছ ইবনে কেফায়েত উল্লাহ সাহেব, যারা ইসলাম ও সমাজ জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন।

আলোচনার পর মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট