1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

বকশীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পরিবারের মাঝে বিনামূল্যে শুকনো খাবার বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে
বকশীগঞ্জে ইউএনও শাহ জহুরুল হোসেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পরিবারের হাতে শুকনো খাবার তুলে দিচ্ছেন
বকশীগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করছেন উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন।

মনিরুজ্জামান লিমন
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দকৃত শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে সোমবার (২৭ অক্টোবর) সকালে ধানুয়া কামালপুর ইউনিয়নের বালিঝুড়ি কারিতাস কার্যালয় মাঠে একশত পরিবারের মাঝে এসব শুকনো খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ জহুরুল হোসেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবীবুর রহমান সুমন, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামালসহ স্থানীয় ইউপি সদস্যবৃন্দ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন বলেন, “বকশীগঞ্জ উপজেলা একটি দুর্যোগপ্রবণ এলাকা। প্রতি বছর বন্যা, খরা, নদীভাঙন, হাতির আক্রমণ ও পাহাড়ি ঢলের কারণে অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়। সরকারের পক্ষ থেকে আমরা সবসময় এসব ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াই। এ কারণে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার ও ঢেউটিন বিতরণ করা হচ্ছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট