1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবিতে শিশু অপহরণ: প্রধান আসামি আশুলিয়া থেকে গ্রেফতার নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

শেরপুরে নায়ক সালমান শাহ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে
শেরপুর প্রেসক্লাবের সামনে সালমান শাহ হত্যার বিচারের দাবিতে মানববন্ধনে অংশ নিচ্ছেন ভক্তবৃন্দ
শেরপুর প্রেসক্লাবের সামনে সালমান শাহ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচিতে অংশ নিচ্ছেন সালমান শাহ ভক্তবৃন্দ

মাহফুজুর রহমান সাইমন, শেরপুর:

বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ হত্যার বিচারের দাবিতে শেরপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সালমান শাহ ভক্তবৃন্দ সংগঠন।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে শেরপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ, তরুণ-তরুণী ও সালমান শাহ’র ভক্তরা অংশ নেন।

‘সালমান শাহ ভক্তবৃন্দ’-এর সভাপতি খন্দকার মুন্তাহিদুল লিটনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রকিব, হারুন অর রশিদ, হাসেম সরকার ও সুমন।

বক্তারা বলেন,

“বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র সালমান শাহের মৃত্যু আত্মহত্যা নয়, এটি একটি পরিকল্পিত হত্যা। আমরা তার হত্যার সুষ্ঠু বিচার চাই।”

তারা আরও দাবি জানান,

“আসামিদের যেন কোনোভাবেই আগাম জামিন না দেওয়া হয় এবং দেশ ত্যাগের সুযোগ না পায়। একইসঙ্গে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য হাই কোর্ট, আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।”

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সালমান শাহ’র রুহের মাগফিরাত কামনা করে নীরবতা পালন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট