1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার চোরাচালান পণ্য আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে
শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে আটক ভারতীয় চোরাচালান পণ্য — সানগ্লাস ও জিরা
শেরপুরের ঝিনাইগাতী ও নালিতাবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ।

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি:
শেরপুর জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ১৫ লাখ টাকারও বেশি মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করেন।

বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া এলাকা ও নালিতাবাড়ী উপজেলার ফরেস্ট অফিস নামক স্থান দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় পণ্য পাচারের চেষ্টা করছিল। এ সময় বিজিবি টহল দল পৃথক অভিযানে ৪ হাজার ১৪০ পিস ভারতীয় সানগ্লাস ও ২৭০ কেজি জিরা আটক করে। উদ্ধার করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ ৬৬ হাজার টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, “আমরা ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে চোরাচালান, মাদক ও অবৈধ অনুপ্রবেশ রোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। সীমান্তে আইন-শৃঙ্খলা রক্ষা ও অবৈধ কর্মকাণ্ড দমনে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট