1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবিতে শিশু অপহরণ: প্রধান আসামি আশুলিয়া থেকে গ্রেফতার নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

ঝিনাইগাতীতে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে
ঝিনাইগাতীতে র‌্যাবের অভিযানে ১৪৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতারের দৃশ্য।
ঝিনাইগাতীতে র‌্যাব-১৪ এর অভিযানে ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা।

মুহাম্মদ আবু হেলাল | শেরপুর প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতীতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের অভিযানে ১৪৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের ব্রীজ রোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব সদস্যরা।

গ্রেফতারকৃত যুবকের নাম মো. হামিদুল (১৯)। তিনি ঝিনাইগাতী উপজেলার স্থানীয় বাসিন্দা।

র‌্যাব-১৪, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হামিদুলের কাছ থেকে ১৪৮ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৪ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

পরবর্তীতে গ্রেফতারকৃত হামিদুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদকমুক্ত পরিবেশ গড়ে তুলতে তারা সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট