1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান শেরপুর মহিলা কলেজের অধ্যক্ষ রেজাউল করিম খান আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান শ্রীপুরে পুকুরে গোসল করতে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু রাণীনগরে লটারির মাধ্যমে এলসিএস নারী শ্রমিক বাছাই সম্পন্ন চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মধুপুর পৌরবাসীর দুর্ভোগ লাঘবে নিরলস কাজ করে যাচ্ছেন মেয়র প্রার্থী খন্দকার মোতালিব গাজীপুরে পুলিশের গারদখানা থেকে পালিয়ে যাওয়া ৩২ মামলার আসামি সম্রাট গ্রেপ্তার টঙ্গীতে পাওনা আদায় ও অপপ্রচার বন্ধের দাবিতে শ্রমিক-ঠিকাদারদের অবস্থান সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড হরিঢালী ও কপিলমুনি ইউনিয়নকে শিশু শ্রম, বিদ্যালয় থেকে ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত করতে গণমাধ্যমের সহযোগিতা চায় ওয়ার্ল্ড ভিশন

নওগাঁর মিরাট ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে ঘুষ–দুর্নীতির অভিযোগে অবশেষে বদলি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে
নওগাঁর মিরাট ইউনিয়ন ভূমি অফিসে দুরুল হোদা বদলির অফিস আদেশ কার্যকর করা হচ্ছে।
ঘুষ ও অনিয়ম-দুর্নীতির অভিযোগে নওগাঁর মিরাট ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে বদলি করা হলো।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে ঘুষ বাণিজ্য ও অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে মিরাট ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা (নায়েব) দুরুল হোদাকে বদলি করা হয়েছে। বুধবার রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. জুবায়ের হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে তার বদলির নির্দেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার বিকেলে দুরুল হোদাকে রাণীনগর উপজেলার মিরাট ইউনিয়ন ভূমি অফিস থেকে অবমুক্ত করা হয়েছে। তাকে বদলি করে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর ইউনিয়ন ভূমি অফিসে পদায়ন করা হয়েছে।

মিরাট ইউনিয়ন ভূমি অফিসে অনিয়ম ও ঘুষ বাণিজ্যের খবর ১৩ আগস্ট গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর প্রসেস সার্ভার কুদ্দুস ও পিওন সোহাগকে ১৯ আগস্ট বদলি করা হয়েছিল। দীর্ঘদিন নানা অভিযোগের মাঝেও উপ-সহকারী কর্মকর্তা দুরুল হোদা পদে বহাল ছিলেন। অবশেষে ১২ নভেম্বর এক অফিস আদেশে তাকে বদলি করা হলো।

জেলা প্রশাসন রাণীনগর উপজেলা ভূমি অফিসকে নির্দেশ দিয়েছে, দুরুল হোদার বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা গ্রহণের জন্য অভিযোগনামা ও অভিযোগবিবরণী দ্রুত প্রস্তুত করে জমা দিতে।

উপজেলার স্থানীয় সূত্রে জানা যায়, দুরুল হোদা মিরাট ইউনিয়ন ভূমি অফিসে যোগদানের পর থেকে ঘুষ বাণিজ্যে প্রবলভাবে জড়িত ছিলেন। খাজনা অনুমোদন, চেক যাচাই, খারিজ প্রতিবেদন-প্রস্তাব, হোল্ডিং এন্ট্রি, মিসকেসের প্রতিবেদনসহ বিভিন্ন সরকারি কার্যক্রমের বিনিময়ে দুই হাজার থেকে শুরু করে লাখ টাকার ঘুষ গ্রহণ করতেন তিনি। স্থানীয়রা জানিয়েছেন, সেবা নিতে হলে নির্দিষ্ট ঘুষ দিতে হতো, না দিলে মাসের পর মাস হয়রানিতে পড়তে হতো।

রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন বলেন, “উপ-সহকারী কর্মকর্তা দুরুল হোদার বদলির আদেশ হাতে পাওয়ার পর বৃহস্পতিবার বিকেলে তাকে অবমুক্ত করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী বিভাগীয় কার্যধারা গ্রহণের জন্য অভিযোগনামা ও অভিযোগবিবরণী দ্রুত জেলা প্রশাসনের কার্যালয়ে পাঠানো হবে।”

এভাবে দীর্ঘদিন চলমান অনিয়ম ও ঘুষ–দুর্নীতির অভিযোগের পর পদক্ষেপ নেওয়া হলেও, স্থানীয়রা আশা প্রকাশ করেছেন যে ভবিষ্যতে সকল কর্মকর্তা যথাযথভাবে দায়িত্ব পালন করবেন এবং ভূমি অফিসে সেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট