1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে প্রেমের অভিমানে যুবকের আত্মহনন, ঝুলন্ত লাশ উদ্ধার শেরপুর পুলিশ লাইন্স একাডেমিতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত জমকালো আয়োজনে ‘দৈনিক আজকালের কণ্ঠ’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নালিতাবাড়ীতে ‘পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব’ শীর্ষক পাঠচক্র অনুষ্ঠিত শেরপুরে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু বাকেরগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল রাজশাহীতে র‍্যাবের অভিযানে ৪১ বোতল ফেনসিডিল উদ্ধার বকশীগঞ্জে ১২৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ মোহনপুরে ধুরইল ইসলামিয়া বালিকা মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ সম্পন্ন বাঘা থানা পরিদর্শন করলেন অ্যাডিশনাল ডিআইজি শামীম হোসেন

শাহজাদপুরে সুদের টাকা ঋণের চাপে গ্যাস ট্যাবলেট খেয়ে যুবকের আত্মহত্যার অভিযোগ স্ত্রীর

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে
শাহজাদপুরে মহাসড়কের পাশ থেকে উদ্ধারকৃত যুবকের মরদেহ ও সুদের ঋণের চাপে আত্মহত্যার অভিযোগ
সুদের চাপে আত্মহত্যার অভিযোগ—শাহজাদপুরে মহাসড়ক এলাকা থেকে ইমদাদুল সরকারের মরদেহ উদ্ধার।

এইচ এম আলাউদ্দিন, স্টাফ রিপোর্টারঃ

সিরাজগঞ্জের শাহজাদপুরে মহাসড়কের পাশ থেকে ইমদাদুল সরকার (৪০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ঢাকা–পাবনা মহাসড়কের তালগাছী করতোয়া নদীর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইমদাদুল সদর উপজেলার মাকোরকোলা গ্রামের লেদু সরকারের ছেলে।

নিহতের স্ত্রী জানান, শুক্রবার রাতেই তার স্বামী মোবাইলে ফোন করে বলেন—কয়েকজন পাওনাদার সুদের টাকা দাবি করছে, কিন্তু তিনি দিতে পারছেন না। স্থানীয় একজন ২০ হাজার টাকার বিপরীতে সাড়ে তিন লাখ টাকা পরিশোধের চাপ দিচ্ছেন বলেও জানান। এ চাপ সহ্য করতে না পেরে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করতে যাচ্ছেন বলে স্ত্রীকে জানিয়ে তিনি আর বাড়ি ফিরে আসেননি।

নিহতের স্ত্রী আরও দাবি করেন, ইমদাদুলের বাম হাঁটুর ওপর লাল কালি দিয়ে তার মৃত্যুর জন্য দায়ী কয়েকজন সুদখোরের নাম লেখা ছিল।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী বলেন, “আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করছি, সুদের ঋণের চাপে আত্মহত্যা হতে পারে।” তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাটি রহস্যজনক হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট